গোটা দেশে পেরল ৯০ লক্ষের গণ্ডি, একদিনে করোনা সংক্রমণ ৪৫ হাজার
Connect with us

দেশ

গোটা দেশে পেরল ৯০ লক্ষের গণ্ডি, একদিনে করোনা সংক্রমণ ৪৫ হাজার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২০ নভেম্বর :   করোনা আছে করোনাতেই। লকডাউনের পরেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার দাপট৷ গোটা দেশে করোনা সংক্রমণ সংখ্যা ৯০ লক্ষ পার করল৷ শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, মোট সংক্রমণের সংখ্যা ৯০ লক্ষ ৪ হাজার ৩৬৬৷

ছট পুজো পার হলেই উৎসবের মরসুম প্রায় শেষ। এই পরিস্থিতিতে শুক্রবার গোটা দেশে করোনা সংক্রমনের সংখ্যা ৯০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। এতে করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের পাশাপাশি সরকারের মধ্যেও। বিশেষ করে দিল্লিতে করোনা সংক্রমণ ভয়াবহ হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুখে মাস্ক না পড়ে বাইরে বের হলে ২ হাজার জরিমানা ধার্য্য করেছেন। স্বাভাবিকভাবেই করোনা সংক্রমনের অতি বাড়বাড়ন্তে চিন্তিত সকলেই। গোটা দেশে করোনা সংক্রমণ সংখ্যা ৯০ লক্ষ পার করল৷ শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, মোট সংক্রমণের সংখ্যা ৯০ লক্ষ ৪ হাজার ৩৬৬৷ রিপোর্ট অনুযায়ী নতুন করে ২৪ ঘন্টায় সারা দেশে ৪৫ হাজার ৮৮২ জন সংক্রমিত হয়েছেন৷ গত ২৪ ঘন্টায় ৫৮৪ জনের মৃত্যু হয়েছে৷ তবে সুস্থ হয়েছেন ৮৪ লক্ষ ২৮ হাজার ৪১০ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৮০৭ জন। বর্তমানে সমগ্র দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার ৭৯৪ জন। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই করোনার প্রতিষেধক বাজারে না আসা পর্যন্ত সংক্রমণ যে রোধ সম্ভব নয় তা একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা৷

Continue Reading
Advertisement