রাশিয়ার সবথেকে উন্নত মিসাইল সিস্টেম এস-৪০০ ভারতের হাতে তুলে দিতে তৎপর পুতিন সরকার
Connect with us

বিশ্বের খবর

রাশিয়ার সবথেকে উন্নত মিসাইল সিস্টেম এস-৪০০ ভারতের হাতে তুলে দিতে তৎপর পুতিন সরকার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৩ নভেম্বর :   রাশিয়ার সবচেয়ে উন্নত এস-৪০০ মিসাইল সিস্টেম শীঘ্রই ভারতের হাতে চলে আসবে। রাশিয়ান ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন জানিয়েছেন নির্ধারিত সময়ের আগেই হয়ত ভারতের হাতে ওই মিসাইল সিস্টেম পৌঁছে যাবে৷

সূত্রের খবর, পড়শি দুই দেশ চিন এবং পাকিস্তানকে চাপে রাখতে ও ভারতের আকাশকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে অত্যাধুনিক এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারত। ভূমি থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম এস-৪০০কে রাশিয়ার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র বলা হয়। সেই মিসাইল সিস্টেম পেতে ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে চিন। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাশিয়ান ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন জানিয়েছেন, ভারতের সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষরের ইচ্ছে রয়েছে মস্কোর। পাশাপাশি তিনি আরও জানান ভারতীয় সেনাবাহিনীর জন্য ২০০টি Kamov Ka-226T হেলিকপ্টার যৌথভাবে তৈরি করবে ভারত ও রাশিয়া।

Continue Reading
Advertisement