ইরানে পরিকল্পিত হামলা শেষ মুহূর্তে স্থগিত! চুক্তির আশায় বড় ঘোষণা ট্রাম্পের
Connect with us

বিশ্বের খবর

ইরানে পরিকল্পিত হামলা শেষ মুহূর্তে স্থগিত! চুক্তির আশায় বড় ঘোষণা ট্রাম্পের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানের (Iran) বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা (Military Strike) শেষ মুহূর্তে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র (United States)। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর বক্তব্য, ইরান এবং পশ্চিম এশিয়ার (Middle East) একাধিক দেশ আরও সময় চাওয়ায় আপাতত হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে একটি সম্ভাব্য শান্তি চুক্তি (Peace Deal) দ্রুত সম্পন্ন করা যায়।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল (Truth Social)-এ ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র এমন সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) পর আর দেখা যায়নি। তবে সম্ভাব্য সমঝোতার স্বার্থে এবং বিশ্বের ভবিষ্যৎ বিবেচনা করে তিনি আপাতত হামলা বাতিল করতে সম্মত হয়েছেন।

ট্রাম্পের দাবি, প্রস্তাবিত চুক্তির অন্যতম প্রধান শর্ত হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে খুলে দেওয়া। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি (Nuclear Program) থেকে তৈরি হওয়া সম্ভাব্য হুমকিরও স্থায়ী অবসান ঘটাতে হবে। তাঁর আরও দাবি, আলোচনা চলাকালীন সামরিক পদক্ষেপ স্থগিত রাখার বিষয়ে ইসরায়েল (Israel) যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে। যদিও এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads ads

এদিকে উত্তেজনার আবহেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (Abbas Araghchi) তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে তেহরান তার ‘দৃঢ় ও সমানুপাতিক’ জবাব দেবে। একইসঙ্গে ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, কোনও আঞ্চলিক দেশ সামরিক অভিযানে অংশ নিলে তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে।

অন্যদিকে মার্কিন প্রশাসনের দাবি, সাম্প্রতিক সামরিক চাপের ফলেই ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ফলে চুক্তির সম্ভাবনা তৈরি হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক (Diplomatic) আলোচনা সফল হবে, নাকি আবারও সামরিক সংঘাতের পথে এগোবে পরিস্থিতি—সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Continue Reading
Advertisement ads