চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় মোড়! গ্রেফতার বিজেপি কর্মী দুই ভাই
Connect with us

খুন

চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় মোড়! গ্রেফতার বিজেপি কর্মী দুই ভাই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার (Murder Case) তদন্তে আরও বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুক্রবার টানা জিজ্ঞাসাবাদের (Interrogation) পর গ্রেপ্তার করা হয়েছে সাগর সোনকর ও সাহেব সোনকর নামে দুই ভাইকে। তদন্তকারী সূত্রের দাবি, এই দুই অভিযুক্ত হত্যাকাণ্ডের (Murder Conspiracy) পরিকল্পনা, রেকি (Recce), অস্ত্র (Weapon) ও অন্যান্য রসদ জোগাড় এবং ভাড়াটে শুটারদের (Shooter) সঙ্গে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দুই সহোদর বিজেপির সঙ্গে যুক্ত বলেই খবর। ধৃত সাগর চন্দ্রনাথ রথের পূর্বপরিচিত বলেও জানা গিয়েছে।

এর আগে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গোলু সিংকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তদন্তকারীদের অভিযোগ, চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (Firearm) সরবরাহ এবং তা ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল গোলু। পাশাপাশি রাজকুমার সিংয়ের ঘনিষ্ঠ জ্ঞানেন্দ্র সিং ওরফে মনুকেও সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে। আদালত তাকে ১৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।

তদন্তে উঠে এসেছে, ২০২৫ সাল থেকেই চন্দ্রনাথ রথকে হত্যার পরিকল্পনা করা হচ্ছিল। তবে নানা কারণে সেই পরিকল্পনা বারবার পিছিয়ে যায়। সিবিআইয়ের দাবি, সাগর নিয়মিত একটি ল্যান্ডলাইন (Landline) নম্বরের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ রাখতেন। সেই সূত্র ধরে অর্থের উৎস, পরিকল্পনার নেপথ্যের ব্যক্তিরা এবং হত্যার নির্দেশ কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২৬ সালের ৬ মে রাতে মধ্যমগ্রামে নিজের আবাসনের সামনে গাড়িতে ফেরার সময় আততায়ীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। ঘটনায় গুরুতর জখম হন তাঁর চালকও। প্রথমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) তদন্ত শুরু করলেও পরে মামলার দায়িত্ব নেয় সিবিআই।

Advertisement
ads ads

এখনও পর্যন্ত এই মামলায় একাধিক শুটার, মধ্যস্থতাকারী (Middleman) ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সাগর ও সাহেবের গ্রেপ্তারির ফলে গোটা ষড়যন্ত্রের নেপথ্যের যোগসূত্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি আগস্ট মাসেই আদালতে চার্জশিট (Chargesheet) জমা দিতে পারে সিবিআই।

Continue Reading
Advertisement ads