পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে মদন ! ‘তদন্তে সহযোগিতা করব’, জানালেন বিধায়ক
Connect with us

ভাইরাল খবর

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে মদন ! ‘তদন্তে সহযোগিতা করব’, জানালেন বিধায়ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলার তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate-ED) দপ্তরে হাজিরা দিলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র। বুধবার সকালে সাদা পাজামা-পাঞ্জাবি ও সানগ্লাস পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। যে নথি (Documents) আনতে বলা হয়েছে, সব সঙ্গে এনেছি। আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই। ইডি যাকে প্রয়োজন মনে করবে, তাঁকেই ডাকতে পারে।”

এর আগে গত সপ্তাহে একই মামলায় ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন মদন মিত্রের দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্র। পরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁর স্ত্রী অর্চনা মিত্রকেও। পরিবারের সদস্যদের বয়ান ও নথির ভিত্তিতেই এবার বিধায়ককে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে দাবি, টিটাগড় পুরসভায় (Titagarh Municipality) মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রায় ১২৫ জনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্ত থেকেই মদন মিত্রের নাম উঠে আসে। এর আগেও তাঁর বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি (Search Operation) চালানো হয়েছিল। এবার তদন্তকারীরা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনও অবৈধ আর্থিক লেনদেন (Financial Transaction) বা বেআইনি যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদের সময় ব্যাংক (Bank) সংক্রান্ত নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও খতিয়ে দেখা হবে। তদন্তে প্রয়োজন হলে ভবিষ্যতেও তাঁকে ফের তলব করা হতে পারে বলে ইডি সূত্রে ইঙ্গিত মিলেছে।

Advertisement
ads ads