সোশ্যাল মিডিয়া
‘ককরোচ’ আন্দোলনের মাঝেই মন বিনিময়! বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরতেই ভাইরাল ভিডিও
ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) চলা আন্দোলনের মাঝেই জন্ম নেয় এক প্রেমের গল্প। বিহারের বাসিন্দা মোহন শ্রীবাস্তব (Mohan Srivastava) আন্দোলনে অংশ নিতে রাজধানীতে গিয়েছিলেন। টানা ১৫ দিন সেখানে অবস্থান করার সময় এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। একসঙ্গে আন্দোলন (Protest), থাকা-খাওয়া ও দীর্ঘ সময় কাটাতে কাটাতেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। (যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ)।
View this post on Instagram
মোহনের দাবি, আন্দোলনের দিনগুলিতে তরুণী নিয়মিত তাঁর খোঁজ রাখতেন। কখনও খাবার, কখনও জল এনে দিতেন। ২০ জুলাই লাঠিচার্জ (Lathi Charge)-এর সময় মাথায় চোট পাওয়ার পর আহত মোহনের চিকিৎসার ব্যবস্থাও করেন ওই তরুণী। সেই সময়ই দু’জনের সম্পর্ক আরও গভীর হয় বলে জানা গিয়েছে।
পরে সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা করলে আন্দোলন (Movement) স্থগিত করা হয়। অন্যরা যখন নিজেদের বাড়ির পথে রওনা দেন, তখন মোহন ও ওই তরুণী মন্দিরে (Temple) বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর নববধূকে সঙ্গে নিয়েই বিহারের বাড়িতে ফেরেন মোহন। তাঁর সঙ্গে স্ত্রী ও মায়ের একটি ভিডিও (Viral Video) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “প্রটেস্ট থেকে প্রেম, তারপর বিয়ে—এ যেন সিনেমার গল্প।” আবার কেউ মজা করে লিখেছেন, “যন্তর মন্তর নয়, এ যেন শাদি মন্তর।” অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
