পুরুলিয়ায় 'পুষ্পা' স্টাইলে মাদক পাচার! ৩২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭, পুলিশকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

পুরুলিয়ায় ‘পুষ্পা’ স্টাইলে মাদক পাচার! ৩২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭, পুলিশকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একেবারে ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) সিনেমার কায়দায় লরির (Truck) ভিতরে বিশেষ গোপন কুঠুরি (Hidden Chamber) তৈরি করে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা (Ganja)। তবে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিল পুরুলিয়া জেলা পুলিশ (Purulia Police)। উদ্ধার হয়েছে প্রায় ৩২২ কেজি গাঁজা, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে পুলিশের অনুমান। ঘটনায় মোট ৭ জনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি গাড়ি ও ১০টি মোবাইল ফোন (Mobile Phone)।

সোমবার গভীর রাতে গোবিন্দপুর-বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে (NH-18) পুরুলিয়া শহরে ঢোকার মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে এই অভিযান চালায় পুরুলিয়া জেলা পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লরিকে সামনে ও পিছন থেকে দুটি চারচাকা গাড়ি এসকর্ট (Escort) করে নিয়ে যাচ্ছিল, যাতে কোনও বাধা ছাড়াই সেটি গন্তব্যে পৌঁছতে পারে।

তল্লাশির সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate), স্থানীয় বাসিন্দা এবং এক মেকানিকের উপস্থিতিতে লরির ভিতরে তৈরি গোপন খোপের সন্ধান মেলে। সেই চেম্বার খুলতেই বেরিয়ে আসে অসংখ্য ছোট ছোট প্যাকেট। পরে বৈদ্যুতিক ওজন যন্ত্রে মাপ করে দেখা যায়, মোট ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

ধৃতদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গ, তিনজন বিহার এবং একজন ওড়িশার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃরাজ্য মাদক পাচারচক্র (Drug Trafficking Network)-এর সঙ্গে আর কারা যুক্ত এবং মাদকের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads ads

এই সফল অভিযানের জন্য সমাজমাধ্যমে পুলিশকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কলকাতা পুলিশের STF এবং পুরুলিয়া জেলা পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য এসেছে। পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দেন, অবৈধ মাদক পাচার ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি ভবিষ্যতেও কঠোরভাবে কার্যকর থাকবে।

Advertisement
ads ads