ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় সোনম ওয়াংচুকের প্রতিক্রিয়া! বললেন শান্তি ও অধ্যবসায়ের জয়
Connect with us

দেশের খবর

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় সোনম ওয়াংচুকের প্রতিক্রিয়া! বললেন শান্তি ও অধ্যবসায়ের জয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের (Irregularities) অভিযোগ ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) পদত্যাগ করতেই প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। এই ঘটনাকে তিনি ‘গণতন্ত্রের জয়’ (Victory of Democracy) হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার এক্স (X) হ্যান্ডেলে হাসপাতালের বিছানা থেকে ‘ভি’ চিহ্ন (V Sign) দেখিয়ে ওয়াংচুক লেখেন, “এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয়।” পাশাপাশি তিনি ককরোচ জনতা পার্টি (CJP), জেন জি (Gen Z) প্রজন্ম এবং দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের অভিনন্দন জানান।

Advertisement
ads ads

২৬ দিন ধরে অনশন চালানোর পর সরকারের সঙ্গে আলোচনার আশ্বাসে বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছিলেন সোনম ওয়াংচুক। তাঁর মূল দাবিগুলির মধ্যে অন্যতম ছিল নিট কেলেঙ্কারির (NEET Controversy) নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সেই দাবি পূরণ হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।

ওয়াংচুক তাঁর বার্তায় বলেন, ভয় ও আতঙ্ক (Fear) কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যেভাবে আওয়াজ তুলেছেন, তা গণতান্ত্রিক শক্তির পরিচয়। তবে তিনি স্পষ্ট করেছেন, এবার শুধু দায়িত্ব নির্ধারণ নয়, শিক্ষা ব্যবস্থায় (Education System) কাঠামোগত সংস্কার (Structural Reform) করার সময় এসেছে।

অন্যদিকে, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের প্রথম জয় বলে দাবি করা হয়েছে। তবে আন্দোলন এখনও শেষ হচ্ছে না বলে জানিয়েছে সংগঠনটি। তাদের বাকি দাবির মধ্যে রয়েছে— নিট প্রশ্নফাঁসের পর আত্মঘাতী হওয়া পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার।

প্রসঙ্গত, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। সোনম ওয়াংচুকের অনশন সেই আন্দোলনকে আরও বড় মাত্রা দেয়। তাঁর মতে, এই পদত্যাগ কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং শিক্ষা ক্ষেত্রে জবাবদিহিতা (Accountability) ও স্বচ্ছতা (Transparency) প্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads