শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি! সোনমকে হাসপাতালে নিতেই অনশনের ঘোষণা CJP নেতার
Connect with us

দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি! সোনমকে হাসপাতালে নিতেই অনশনের ঘোষণা CJP নেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টানা ২০ দিন ধরে যন্তর মন্তর (Jantar Mantar)-এ অনশনরত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) শনিবার সকালে দিল্লি পুলিশ (Delhi Police) হাসপাতালে ভর্তি করায়। পুলিশের দাবি, দিল্লি হাইকোর্ট (Delhi High Court)-এর নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনেই প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) স্থানান্তর করা হয়েছে।

সোনমকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর যন্তর মন্তর এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয় এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল খালি করার আহ্বান জানানো হয়। আগামী ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ (Chalo Sansad) কর্মসূচির ঠিক দু’দিন আগে এই পদক্ষেপকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এরই মধ্যে ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janata Party-CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) অনির্দিষ্টকালের অনশনের ঘোষণা করেছেন। তাঁর অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ঢুকতে গেলে দিল্লি পুলিশ তাঁকে বাধা দেয়, মারধর করে এবং আটক করে। এই ঘটনার প্রতিবাদেই তিনি অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স (X)-এ পোস্ট করেও নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করার খবর পেয়ে সেখানে পৌঁছন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো (Geetanjali J Angmo)। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন, পরিবারের অনুমতি এবং দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা করা চিকিৎসকদের সম্মতি ছাড়া সোনমকে কোনও ওষুধ, ইনজেকশন (Injection) বা স্যালাইন (Intravenous Saline) দেওয়া না হয়।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দফা দাবিতে গত ২০ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছিলেন সোনম ওয়াংচুক। যদিও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে সোনম হাসপাতালে ভর্তি হলেও আন্দোলন থামছে না বলেই স্পষ্ট করেছেন অভিজিৎ দীপকে। ফলে ২০ জুলাইয়ের নির্ধারিত কর্মসূচিকে ঘিরে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads