শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তরমন্তরে অনশন! সোনম ওয়াংচুকের অনশন নিয়ে দিল্লি হাইকোর্টের বড় নির্দেশ
Connect with us

দেশের খবর

শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তরমন্তরে অনশন! সোনম ওয়াংচুকের অনশন নিয়ে দিল্লি হাইকোর্টের বড় নির্দেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টানা ১৯ দিন ধরে অনশন (Hunger Strike) চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর শারীরিক অবস্থার অবনতির মধ্যে দিল্লি হাই কোর্ট (Delhi High Court) কেন্দ্রীয় সরকারকে (Central Government) গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, “প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান (Life is Precious)।” তাই সোনম ওয়াংচুকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (Medical Check-up), প্রয়োজনীয় চিকিৎসা (Treatment) এবং ওষুধের ব্যবস্থা করতে হবে।

সোনম ওয়াংচুকের অনশন ভাঙাতে এবং তাঁর জীবন রক্ষায় দ্রুত হস্তক্ষেপের দাবিতে সমাজকর্মী রাকেশ কুমার সাইনি একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন। মামলার শুনানিতে আদালত জানায়, সোনমের জীবন রক্ষায় সরকারের যা যা করণীয়, তা অবিলম্বে করতে হবে।

Advertisement
ads ads

শুনানির সময় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল (Solicitor General) তুষার মেহতা জানান, সোনমের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। তবে কখনও সরকারি চিকিৎসক, আবার কখনও বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তা করছেন। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, সরকারি চিকিৎসকদের মাধ্যমেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হোক এবং প্রয়োজন হলে সেই রিপোর্টের ভিত্তিতে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।

এদিকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) প্রকাশিত সর্বশেষ মেডিক্যাল বুলেটিন (Medical Bulletin) অনুযায়ী, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। বর্তমানে তাঁর ওজন নেমে এসেছে প্রায় ৫৭ কেজিতে। অনশন শুরুর পর থেকে প্রায় ৯ কেজি ওজন কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪০০ গ্রাম ওজন কমেছে। তাঁর রক্তচাপ (Blood Pressure) ১০৫/৭৬ mmHg, রক্তে শর্করার (Blood Sugar) মাত্রা ৮০ mg/dL এবং অক্সিজেন স্যাচুরেশন (Oxygen Saturation) ৯৭ শতাংশ। চিকিৎসকদের মতে, তিনি মানসিকভাবে সচেতন থাকলেও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা অত্যন্ত জরুরি।

Advertisement
ads ads

অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীরাও সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, অনশন ভাঙার কোনও সিদ্ধান্ত তাঁর নেই। বরং আগামী ২০ জুলাই ঘোষিত ‘চলো সংসদ’ (Chalo Sansad) কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমর্থকদের।

Continue Reading
Advertisement ads