ব্রহ্মোস-‘অস্ত্র’ মিসাইল ও ইভিএম চুক্তি! মোদীর ইন্দোনেশিয়া সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে বিরাট পদক্ষেপ
Connect with us

দেশের খবর

ব্রহ্মোস-‘অস্ত্র’ মিসাইল ও ইভিএম চুক্তি! মোদীর ইন্দোনেশিয়া সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে বিরাট পদক্ষেপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তিন দেশের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রথম গন্তব্য ইন্দোনেশিয়া। ইতিমধ্যেই জাকার্তায় পৌঁছে গিয়েছেন মোদী। এরপর অস্ট্রেলিয়া (Australia) ও নিউজিল্যান্ডে (New Zealand) যাবেন তিনি। তবে, মোদীর ইন্দোনেশিয়া সফরকে (Modi Indonesia Visit) কেন্দ্র করে জোর চর্চা চলছে। ইন্দোনেশিয়া (Indonesia) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) উপস্থিতিকে ঘিরে ভারত-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক (Bilateral Relations) নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। প্রতিরক্ষা (Defence), প্রযুক্তি (Technology), গুরুত্বপূর্ণ খনিজ (Critical Minerals) এবং সামুদ্রিক সহযোগিতা (Maritime Cooperation)-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় চুক্তি (Agreement) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, ভারতের তৈরি ‘অস্ত্র’ (Astra) ক্ষেপণাস্ত্র (Missile) কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়া। ‘অপারেশন সিঁদুর’-এ এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা সামনে আসার পর জাকার্তার আগ্রহ আরও বেড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল (Supersonic Cruise Missile) ব্রহ্মোস (BrahMos)-এর অতিরিক্ত ব্যাটারি (Missile Battery) সংগ্রহ নিয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

এছাড়া নির্বাচনী প্রযুক্তির (Election Technology) ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা আরও জোরদার হতে পারে। ইন্দোনেশিয়ার জন্য বিশেষ ইলেকট্রনিক ভোটিং মেশিন (Electronic Voting Machine-EVM) তৈরিতে ভারত প্রযুক্তিগত সহায়তা দেবে বলে জানা গিয়েছে। এটি ভারতের নির্বাচন ব্যবস্থার (Election Management) প্রতি আন্তর্জাতিক আস্থারও প্রতিফলন।

অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। ভারত ইন্দোনেশিয়ায় ইস্পাত (Steel), নিকেল (Nickel) এবং রেয়ার আর্থ ম্যাগনেট (Rare Earth Magnets) উৎপাদনে বিনিয়োগের পরিকল্পনা করছে। এর ফলে গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খল (Supply Chain) আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
ads ads

সামুদ্রিক কৌশলের দিক থেকেও সাবাং বন্দর (Sabang Port) উন্নয়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে। মালাক্কা প্রণালীর (Malacca Strait) কাছে অবস্থিত এই বন্দর ভারতের গ্রেট নিকোবর (Great Nicobar) প্রকল্পের কাছাকাছি হওয়ায় ইন্দো-প্যাসিফিক (Indo-Pacific) অঞ্চলে দুই দেশের কৌশলগত অবস্থান আরও মজবুত হতে পারে।

সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ (Bintang Adipurna) প্রদান করা হয়েছে। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, “এই সম্মান প্রতিটি ভারতবাসীর সম্মান।” কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ (Act East Policy) নীতি এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Continue Reading
Advertisement ads