মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতে ব্যান ‘সতলুজ’! দিলজিতের ‘ভবিষ্যদ্বাণী’ অক্ষরে অক্ষরে সত্য হলো
Connect with us

বিনোদন

মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতে ব্যান ‘সতলুজ’! দিলজিতের ‘ভবিষ্যদ্বাণী’ অক্ষরে অক্ষরে সত্য হলো

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ তিন বছরের অপেক্ষা, সেন্সর (Censor) জট এবং নাম পরিবর্তনের পর অবশেষে ওটিটি (OTT) প্ল্যাটফর্ম জি৫ (ZEE5)-এ মুক্তি পেয়েছিল দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) অভিনীত ‘সতলুজ’ (Satluj)। কিন্তু মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতে ছবিটির স্ট্রিমিং (Streaming) বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

জি৫ এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণে আপাতত ভারতে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে আইনি (Legal) ও প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে যত দ্রুত সম্ভব ছবিটিকে ফের দর্শকদের সামনে আনার চেষ্টা চলছে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থা।

এই ঘটনার পর পরিচালক হানি ত্রেহান (Honey Trehan) হতাশা প্রকাশ করলেও আশা হারাননি। অন্যদিকে, দিলজিৎ দোসাঞ্জের একটি পুরনো ইনস্টাগ্রাম (Instagram) লাইভ ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, সোমবারের মধ্যেই ছবিটি সরিয়ে নেওয়া হতে পারে। তাঁর সেই মন্তব্য কার্যত সত্যি হয়েছে।

উল্লেখ্য, ছবিটি মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার (Jaswant Singh Khalra) জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। ১৯৮৪ থেকে ১৯৯৪ সালের মধ্যে পাঞ্জাবে বহু অজ্ঞাতপরিচয় মৃতদেহ দাহের ঘটনা প্রকাশ্যে আনেন তিনি। সেই সংবেদনশীল ঘটনাপ্রবাহ নিয়েই নির্মিত এই ছবি প্রথমে ‘পাঞ্জাব ৯৫’ নামে তৈরি হলেও পরে নাম বদলে ‘সতলুজ’ রাখা হয়।

Advertisement
ads ads

ছবিটি ওটিটি থেকে সরানোর পর দর্শকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে নির্মাতাদের আশা, আইনি জট কাটলে খুব শিগগিরই আবার ভারতে ছবিটি স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ হবে।

Continue Reading
Advertisement ads