অপারেশন সিঁদুরে সেনার আত্মবলিদান অস্বীকার রাজনাথের! প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস
Connect with us

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে সেনার আত্মবলিদান অস্বীকার রাজনাথের! প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীর চালানো ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি (National Politics)। গত বছর এই অভিযানে কোনো ভারতীয় জওয়ান শহিদ হননি— লোকসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দেওয়া এমন বিবৃতির বিরুদ্ধে এবার সুর চড়াল প্রধান বিরোধী দল (Opposition Party) কংগ্রেস। প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে ‘মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত’ করার অভিযোগে সরাসরি স্বাধিকার ভঙ্গের বা প্রিভিলেজ মোশনের (Privilege Motion) নোটিস দিয়েছেন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান কে সি বেণুগোপাল।

Advertisement
ads ads

লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠানো এক চিঠিতে বেণুগোপাল রাজনাথ সিংয়ের বিরুদ্ধে লোকসভার কার্যবিধির ২২৩ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, গত বছর ২৮ জুলাই সংসদে আলোচনা চলাকালীন প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট বলেছিলেন যে এই অভিযানে ভারতীয় বাহিনীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু সম্প্রতি সরকারের ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের (National War Memorial) ‘৩ডি ওয়ালে’ অপারেশন সিঁদুরে প্রাণ উৎসর্গ করা সেনাবাহিনীর ৫ জন এবং বিমান বাহিনীর ১ জন, মোট ৬ জন বীর শহিদের নাম খোদাই করা হয়েছে। এর পরেই কংগ্রেসের দাবি, রাজনাথ সিং দেশের মানুষের কাছে সত্য গোপন করে সংসদ অবমাননা (Contempt of Parliament) করেছেন।

যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। তাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের একটি নির্দিষ্ট অংশ কেটে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ভুল ব্যাখ্যা (Misinterpretation) করা হচ্ছে। দেশ প্রথম সুযোগেই এই বীর জওয়ানদের সর্বোচ্চ সম্মান ও মরণোত্তর (Posthumous) শ্রদ্ধা নিবেদন করেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভার স্পিকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads