প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে নিজের নাম! আবেগঘন বৈভবের ভিডিও পোস্ট বিসিসিআইয়ের
Connect with us

খেলার খবর

প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে নিজের নাম! আবেগঘন বৈভবের ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীর জীবনে এল এক বিশেষ মুহূর্ত। প্রথমবার জাতীয় দলের (Team India) জার্সি হাতে পেয়ে আবেগে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়লেন ১৫ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) ম্যাচে ভারতের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বৈভবের। ম্যাচের আগে ভারতের থ্রোডাউন স্পেশালিস্ট (Throwdown Specialist) রাঘবেন্দ্র দ্বিবেদী তাঁর হাতে নীল জার্সি তুলে দেন। জার্সি গ্রহণের আগে রঘুর পায়ে হাত দিয়ে প্রণামও করেন বৈভব।

বিসিসিআই (BCCI) প্রকাশিত ভিডিওতে বৈভবকে বলতে শোনা যায়, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যেদিন প্রথম ব্যাট হাতে তুলে নিয়ে ক্রিকেট অনুশীলন শুরু করেছিলাম, সেদিন থেকে একটাই স্বপ্ন লালন করেছি—ভারতের জার্সি পরা। আজ সেই স্বপ্ন সত্যি হলো। জার্সিটা দেখার মুহূর্তেই আমার হাসি থামছিল না। জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা কখনো কল্পনাও করা যায় না।” ‘বস বেবি’ (Boss Baby) নামে পরিচিত এই বাঁহাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। দিনকয়েক আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে মাত্র ১১ বলে লিস্ট ‘এ’ (List A) ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই তরুণ তুর্কি।

 

এই অভিষেকের মাধ্যমে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দীর্ঘদিনের একটি রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে শচীনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। বৈভব আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার (Youngest International Cricketer) হিসেবে ইতিহাস গড়বেন। আয়ারল্যান্ড সিরিজের পর ভারতীয় দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড (England) সফরে যাবেন বৈভব। ছেলের এই ঐতিহাসিক সাফল্যের আবহে তাঁর বাবা সঞ্জীব সূর্যবংশী লন্ডনে বিলিয়নেয়ার ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল এবং রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করেন, যেখানে বৈভবের ক্রিকেটীয় প্রতিভার ভূয়সী প্রশংসা করা হয়।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads