ভাইরাল খবর
সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ডিএ নিয়ে মহা ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে প্রথম বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মচারী (Government Employees), শিক্ষক (Teachers) এবং পেনশনভোগীদের (Pensioners) জন্য বড় সুখবর ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট (Budget 2026-27) পেশ করতে গিয়ে তিনি জানান, বর্তমান ১৮ শতাংশ মহার্ঘ ভাতার (Dearness Allowance/DA) উপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে।
এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। নতুন এই ডিএ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর (Effective) হবে এবং পুজোর আগেই কর্মীদের হাতে এর সুবিধা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। একই সুবিধা পাবেন পেনশনভোগীরাও।
দীর্ঘদিন ধরেই ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছিল। পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে একাধিক আন্দোলন, বিক্ষোভ এবং আইনি লড়াইও হয়েছে। সেই প্রেক্ষাপটে নতুন সরকারের এই ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন। নতুন ঘোষণার ফলে তা এক ধাক্কায় বেড়ে ৩৮ শতাংশে পৌঁছাবে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডিএ-র ব্যবধানও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান।
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, কেন্দ্র ও রাজ্যের ডিএ-র যে বড় ফারাক রয়েছে, তা ধাপে ধাপে কমানোর চেষ্টা করবে সরকার। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল প্রথম পূর্ণাঙ্গ বাজেটে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট (Supreme Court) সরকারি কর্মীদের ডিএ-কে আইনি অধিকার (Legal Right) হিসেবে স্বীকৃতি দিয়ে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়। ইতিমধ্যেই ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ এবং পে কমিশনের (Pay Commission) অর্থ প্রায় ৩ লক্ষ সরকারি কর্মীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
নতুন ডিএ ঘোষণার পর স্বাভাবিকভাবেই সরকারি কর্মী মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। বিজেপি সরকারের প্রথম বাজেটেই এই সিদ্ধান্তকে কর্মীদের জন্য বড় উপহার বলেই মনে করা হচ্ছে।
