এক সপ্তাহের ডেডলাইন হকারদের! নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Connect with us

ভাইরাল খবর

এক সপ্তাহের ডেডলাইন হকারদের! নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জামাইষষ্ঠীর (Jamai Sasthi) ব্যস্ততা কাটতে না কাটতেই সোমবার সকালে দক্ষিণ কলকাতার (South Kolkata) অন্যতম ব্যস্ত ও ঐতিহ্যবাহী গড়িয়াহাট বাজারে (Gariahat Market) আচমকা পরিদর্শনে হাজির হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুর দপ্তরের (Municipal Department) আধিকারিকদের সঙ্গে বাজার ঘুরে দেখে অপরিচ্ছন্নতা, অবৈধ দখল, প্লাস্টিকের ব্যবহার এবং বিশৃঙ্খল পার্কিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বাজারের বিভিন্ন অংশে যত্রতত্র আবর্জনা (Garbage), নোংরা পরিবেশ এবং দোকানের সামনে ময়লার স্তূপ দেখে ক্ষুব্ধ মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এবার থেকে দোকানের সামনের অংশ পরিষ্কার রাখার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরই নিতে হবে। কোনও দোকানের সামনে ময়লা পাওয়া গেলে সরাসরি জরিমানা (Fine) করা হবে। প্রতিটি দোকানে ডাস্টবিন (Dustbin) রাখা বাধ্যতামূলক বলেও নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় বাজারের ভিতরে একাধিক দোকানের অবৈধ সম্প্রসারণ (Illegal Extension) নজরে আসে। যাঁরা বরাদ্দ জায়গার বাইরে দোকান বাড়িয়েছেন, তাঁদের এক সপ্তাহের মধ্যে সেই অতিরিক্ত অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাজারে ঝুলন্ত ত্রিপল (Tarpaulin) সরানোরও নির্দেশ দেন মন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পুরসভা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।

অগ্নিমিত্রা পাল জানান, বাজারে পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক শৌচাগার (Toilet), নতুন শেড (Shed), উন্নত নিকাশি ব্যবস্থা (Drainage System) এবং পিচ্ছিল মেঝে এড়াতে বড় স্ল্যাব বসানো হবে। মাছ ও মাংসের দোকানগুলির ক্ষেত্রে বিশেষ পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে। দিনে অন্তত তিনবার বাজার পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে সাফাইকর্মীদের।

Advertisement
ads ads

প্লাস্টিক (Plastic) ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে মন্ত্রী ঘোষণা করেন, নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে ২০০ টাকা জরিমানা করা হবে। পাশাপাশি বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন (Bag Vending Machine) বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে ক্রেতারা প্রয়োজনে বিকল্প ব্যাগ কিনতে পারেন।

এছাড়া বাজারের ভিতরে সাইকেল ও বাইক প্রবেশ নিয়ন্ত্রণে নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা (Fire Safety System) শক্তিশালী করার পাশাপাশি শহরের অন্যান্য বাজারেও একই ধরনের অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন পুরমন্ত্রী। তাঁর কথায়, “গড়িয়াহাট দিয়ে শুরু হল। আগামী দিনে কলকাতার প্রতিটি বাজারেই স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।”

Continue Reading
Advertisement ads