চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! বাজেটে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! বাজেটে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (Full Budget) রাজ্যের বেকার যুবসমাজের জন্য মেগা নিয়োগের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সরকারি চাকরির (Government Jobs) প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য প্রায় ১ লক্ষ নতুন শূন্যপদ (Vacancies) পূরণের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। এই বিপুল কর্মসংস্থানের বড় বৈশিষ্ট্য হলো নারী ক্ষমতায়নে বিশেষ জোর দেওয়া। মোট আসনের ৩৩ শতাংশ পদ সম্পূর্ণভাবে মহিলাদের জন্য সংরক্ষিত (Reserved) থাকবে। এছাড়াও, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ‘রাজ্য রিজার্ভ ফোর্সে’ দুটি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, সবচেয়ে বড় নিয়োগ হবে শিক্ষা দফতরে; যেখানে ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মী নেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগে নিয়োগ করা হবে ২০ হাজার কর্মী। পাশাপাশি, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে ১ হাজার কর্মী নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প থেকে ফেরত আসা যুবকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবি মেনে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় (Upper Age Limit) যে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছিল, তার মেয়াদ আরও ২ বছরের জন্য বাড়ানো হলো।

প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে নিউটাউনে একটি নতুন সিভিল সার্ভিস ইনস্টিটিউশন (Civil Service Institution) ও কলকাতায় সংস্কৃতি স্কুল তৈরি করা হবে। কেওয়াইসি (KYC) নির্ভর জব কার্ড হোল্ডারদের জন্য ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামোতেও বড় বদল এনে আশা ও আইসিডিএস কর্মীদের ৫ হাজার টাকা এবং সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ (Total Debt) ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। তবে এই বিপুল আর্থিক চ্যালেঞ্জ সামাল দিয়েই স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিয়োগ সম্পন্ন করতে দায়বদ্ধ সরকার।