শুভেন্দু সরকারের প্রথম বাজেট! শিল্প, কর্মসংস্থান ও ডিএ-তে বড় চমকের আশা
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দু সরকারের প্রথম বাজেট! শিল্প, কর্মসংস্থান ও ডিএ-তে বড় চমকের আশা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাদুরকাঠি ও জুট (Jute) দিয়ে তৈরি বিশেষ বাজেট ফাইল হাতে নিয়ে সোমবার সকালে নিজের বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা দিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দুপুর ১২টায় তিনি বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Budget) পেশ করবেন। বাংলায় প্রথম বিজেপি সরকারের (BJP Government) প্রথম বাজেট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।

এবারের বাজেটে শিল্পায়ন (Industrialisation), কর্মসংস্থান (Employment), বিনিয়োগ (Investment) বৃদ্ধি এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের রূপরেখা তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA), যুবশক্তি, অন্নপূর্ণা প্রকল্প এবং কৃষি খাতের সম্ভাব্য ঘোষণার দিকেও নজর রয়েছে।

বিশেষভাবে নজর কেড়েছে অর্থমন্ত্রীর বাজেট ফাইল। মাদুরকাঠি ও জুটের তৈরি এই ফাইলের উপরে রয়েছে অশোক স্তম্ভ এবং নিচে লেখা ‘সত্যমেব জয়তে’। এই পরিবেশবান্ধব (Eco-friendly) ফাইলের মাধ্যমে রাজ্যের জুটশিল্প ও স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপন দাশগুপ্ত বলেন, “সবটাই নতুন বার্তা। অনেক কিছু নতুন হলেও কিছু পুরনো ধারাবাহিকতাও রয়েছে। সংসদীয় গণতন্ত্রের (Parliamentary Democracy) ঐতিহ্য বজায় রেখেই পরিবর্তনের পথে এগোবে সরকার।”

Advertisement
ads ads

বাজেটে নতুন শিল্পনীতি (Industrial Policy), MSME খাতের জন্য পৃথক নীতি, স্টার্ট-আপ (Start-up) উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে রাজ্য কর্মচারীরা ২২ শতাংশ ডিএ পেলেও কেন্দ্রীয় কর্মচারীরা পাচ্ছেন ৫৮ শতাংশ। ফলে দুইয়ের মধ্যে ৩৬ শতাংশের ব্যবধান রয়ে গেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই বিনিয়োগ বৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে। তাই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যের অর্থনৈতিক অগ্রাধিকার ও ভবিষ্যৎ উন্নয়নের দিশা কী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র বাংলা।

Continue Reading
Advertisement ads