যুবভারতীতে মেসি দর্শনে বিভ্রাট! সরকার বদল হতেই আইনের জালে প্রাক্তন মন্ত্রী অরূপ
Connect with us

খেলার খবর

যুবভারতীতে মেসি দর্শনে বিভ্রাট! সরকার বদল হতেই আইনের জালে প্রাক্তন মন্ত্রী অরূপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘মেসি-কাণ্ড’ (Messi Controversy) ঘিরে আরও চাপে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রক্ষাকবচ চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক স্বস্তি পাননি তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলার শুনানি নিয়ম মেনেই হবে, এ ধরনের আবেদনকে অগ্রাধিকার (Priority Hearing) দেওয়া সম্ভব নয়।

আদালত প্রাক্তন মন্ত্রীকে পরামর্শ দিয়েছে, গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের (Anticipatory Bail) জন্য আবেদন করতে। ফলে আইনি লড়াইয়ে নতুন করে চাপে পড়লেন অরূপ।

উল্লেখ্য, যুবভারতীতে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠান ঘিরে বিতর্কের জেরে আয়োজক শতদ্রু দত্ত গত ১৭ মে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেন। অভিযোগের মধ্যে রয়েছে টিকিট কালোবাজারি (Black Marketing), প্রতারণা (Fraud), চাঁদাবাজি (Extortion), নিরাপত্তা গাফিলতি (Security Lapse) ও অপরাধমূলক ভীতি প্রদর্শন।

এই মামলায় ইতিমধ্যেই অরূপকে একাধিকবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন বলে দাবি পুলিশের। এমনকি তাঁর বাড়িতে নোটিশও সাঁটানো হয়েছে। এর আগে বারাসত আদালতে আগাম জামিনের আবেদনও খারিজ হয়েছিল। এবার হাই কোর্টেও দ্রুত শুনানির আবেদন নাকচ হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারির সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন নজর পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং অরূপ বিশ্বাসের আইনি কৌশলের দিকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement