‘মাছ চোর’ গানের ছন্দে নাচ ও উল্লাস! শওকতের গ্রেফতারিতে ভাঙড়ে অকাল দীপাবলি
Connect with us

ভাইরাল খবর

‘মাছ চোর’ গানের ছন্দে নাচ ও উল্লাস! শওকতের গ্রেফতারিতে ভাঙড়ে অকাল দীপাবলি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভাঙড় বিস্ফোরণ মামলায় (Blast Case) প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গ্রেপ্তারির পর ফের আলোচনায় উঠে এল বহুচর্চিত ‘মাছ চোর’ গান। শনিবার সকাল থেকেই নিউটাউনের NIA (National Investigation Agency) দপ্তরের সামনে জমতে থাকে ভিড়। বিক্ষোভকারীদের একাংশের হাতে ছিল কাঁচা ডিম (Egg) ও মাছ (Fish)। অনেকেই ডিজে (DJ) বক্সে ‘মাছ চোর’ গান বাজিয়ে নাচতে শুরু করেন।

শুক্রবার গভীর রাতে ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লাকে গ্রেপ্তার করে NIA। তদন্তের সূত্রে এর আগে তাঁর বাড়ি-সহ একাধিক ঠিকানায় তল্লাশি (Search Operation) চালানো হয়। মৌখালি, বারুইপুর, সোনারপুর এবং বাসন্তীর চুনোখালি এলাকায়ও খোঁজ চালান তদন্তকারীরা। পরিবারের হাতে সমন (Summons) তুলে দেওয়ার পরও দু’দিন ধরে গা-ঢাকা দিয়েছিলেন তিনি। পরে NIA-র জালে ধরা পড়েন।

গ্রেপ্তারের পর শওকতকে নিউটাউনের NIA দপ্তরে নিয়ে আসা হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে তাঁর বিরোধীরা দপ্তরের বাইরে জড়ো হতে থাকেন। ‘ওয়ান-টু-থ্রি-ফোর, শওকত তো মাছচোর’— এই গানের তালে প্রতিবাদে সরব হন বহু মানুষ। NIA আধিকারিকরা তাঁকে আদালতে নিয়ে যাওয়ার জন্য বের হতেই ‘চোর-চোর’ স্লোগান ওঠে।

শনিবার দুপুরে শওকতকে ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) পেশ করা হয়। আদালত চত্বরে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদেরও বিক্ষোভ করতে দেখা যায়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ও অত্যাচারের শিকার হয়েছেন তাঁরা। কেউ কেউ শওকতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান।

Advertisement
ads

উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণ-কাণ্ডে দীর্ঘদিন ধরেই শওকত মোল্লাকে খুঁজছিল NIA। তাঁর গ্রেপ্তারির পর রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে।

Continue Reading
Advertisement