ভাইরাল খবর
সিআইডি-কে চিঠি পাঠালেন অভিষেক! অসুস্থতার কারণ দেখিয়ে আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক
ডিজিটাল ডেস্কঃ বিধানসভার সই-জালিয়াতি মামলায় আজ, সোমবার সিআইডি (CID) সদর দফতর ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হাজিরা দিচ্ছেন না তৃণমূলের সেকন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সিআইডি-কে ইমেল (Email) এবং চিঠি পাঠিয়ে তিনি নিজের ‘শারীরিক অসুস্থতা’র কথা জানিয়েছেন এবং হাজিরার জন্য কয়েক সপ্তাহের সময় চেয়েছেন।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সোনারপুরে রাজনৈতিক হিংসায় নিহত এক কর্মীর বাড়ি যাওয়ার পথে জনরোষের মুখে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁকে লক্ষ্য করে ইট-ডিম ছোঁড়া হয়, যার ফলে তাঁর ডানদিকের চোয়াল, ঘাড় এবং বুকে চোট লাগে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী (Medical advice) বর্তমানে তিনি হোম রেস্টে (Home rest) রয়েছেন। যদিও চিঠিতে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এদিকে সই-কাণ্ডের তদন্তে সিআইডি ইতিমধ্যেই ৫ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করেছে। ৪ মে ভোটের ফলপ্রকাশের পর ৬ ও ১৯ মে-র দলীয় বৈঠকের কার্যবিবরণীতে (Minutes of the meeting) বিধায়কদের সই নিয়ে অসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম দাবি করেছেন, ৬ মে-র বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না এবং নথির সইটি তাঁর নয়। এই মামলার জল অনেক দূর গড়িয়েছে এবং সিআইডি ইতিমধ্যে ২০টি প্রশ্নের একটি তালিকা প্রস্তুত (Prepared) করে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন গোয়েন্দারা।


