অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্ম প্রকাশ মুখ্যমন্ত্রীর! মাসে ৩ হাজার টাকা পেতে লাগবে গুচ্ছ নথি
Connect with us

ভাইরাল খবর

অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্ম প্রকাশ মুখ্যমন্ত্রীর! মাসে ৩ হাজার টাকা পেতে লাগবে গুচ্ছ নথি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana) আবেদনপত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন (Nabanna) থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই ১১ পাতার দীর্ঘ ফর্মটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়, যা নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড (Download) করা যাচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক অনুদান পাবেন।

সরকার মূলত নাগরিকদের পরিবার সংক্রান্ত একটি সামগ্রিক তথ্যভাণ্ডার গড়ে তুলতেই এই বিশদ ফর্ম প্রস্তুত করেছে। ফর্মে আবেদনকারীর পাশাপাশি পরিবারের প্রধান ও সমস্ত সদস্যের নাম, জন্মতারিখ, আধার নম্বর এবং ভোটার কার্ডের পার্ট নম্বর উল্লেখ করতে হবে। এছাড়া পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দেওয়া বাধ্যতামূলক।

আর্থিক তথ্যের পাশাপাশি পরিবারের সম্পত্তির খতিয়ান, যেমন— জমির মিউটেশন (Mutation) ও রেজিস্ট্রেশনের কাগজ, পাকা বাড়ির সংখ্যা এবং চার চাকার গাড়ি আছে কি না, তা জানাতে হবে। এছাড়াও প্যান কার্ড (PAN Card), ডিজিটাল রেশন কার্ড, বার্ষিক আয়, শিক্ষাগত যোগ্যতা, পেশা এবং সিএএ (CAA) বা ট্রাইবুনালে নাগরিকত্বের আবেদন সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। এমনকি বাড়িতে শিশু থাকলে সে কোন স্কুলে ও কোন ক্লাসে পড়ে, তার বিবরণও দিতে হবে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, যাঁরা আয়কর (Income Tax) দেন, সরকারি চাকরি করেন, নিয়মিত বেতন পান অথবা পেনশনভোগী— তাঁরা এই সুবিধা পাবেন না। তবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত উপভোক্তাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু থাকবে। আগামী ১ জুন থেকে শুরু হয়ে টানা ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। সাধারণ মানুষের সুবিধার্থে বিডিও (BDO) ও পুরসভার আধিকারিকদের তত্ত্বাবধানে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম যাচাই (Verification) ও পূরণে সহায়তা করবেন। প্রতি সপ্তাহে কতজন নাম নথিভুক্ত করছেন, তার খতিয়ান সাংবাদিক বৈঠক করে জানাবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Continue Reading
Advertisement