নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ! নির্ভুল ভোটার তালিকায় জরুরি এসআইআর জানাল সুপ্রিম কোর্ট
Connect with us

ভাইরাল খবর

নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ! নির্ভুল ভোটার তালিকায় জরুরি এসআইআর জানাল সুপ্রিম কোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারতের নির্বাচন কমিশনের (Election Commission of India) নেওয়া বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা ‘এসআইআর’ (Special Intensive Revision)-কে পুরোপুরি বৈধ এবং সাংবিধানিক বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি (Chief Justice) সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন (Free and Fair Election) নিশ্চিত করতে একটি নির্ভুল ভোটার তালিকা (Voter List) তৈরি করা কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব।

আদালত আবেদনকারীদের এই দাবি খারিজ করে দিয়েছে যে, এই প্রক্রিয়াটি আসলে পিছনের দরজা দিয়ে ‘এনআরসি’ (NRC)-র মতো নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা। বিচারপতির বেঞ্চ স্পষ্ট করেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কারো নাগরিকত্ব (Citizenship) বাতিল হয়ে যায় না। কমিশন শুধুমাত্র নির্বাচনে vote দেওয়ার যোগ্যতা বিচার করার জন্য নির্দিষ্ট নথিপত্র (Documents) চাইতে পারে। তবে নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা (Final Authority) রয়েছে কেবল কেন্দ্রীয় সরকারের হাতেই।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সন্দেহজনক নাগরিকত্বের কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নাম চার সপ্তাহের (Four Weeks) মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাতে হবে এবং আগামী নির্বাচনের আগেই তদন্ত (Investigation) প্রক্রিয়া শেষ করতে হবে। বিহারে শুরু হওয়া এই অভিযান বর্তমানে পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুসহ দেশের ১৬টি রাজ্যে চলছে। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আরও শক্তিশালী হলো।

Advertisement
ads
Continue Reading
Advertisement