১৩ বছর পর হাওড়া-বালিতে পুরভোট! ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Connect with us

ভাইরাল খবর

১৩ বছর পর হাওড়া-বালিতে পুরভোট! ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর অবশেষে হাওড়া (Howrah) ও বালি পুরসভায় (Bali Municipality) নির্বাচনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দুই পুরসভায় ভোট (Municipal Election) সম্পন্ন করা হবে।

হাওড়া-র প্রশাসনিক বৈঠকে নাগরিক পরিষেবার উন্নয়ন, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং সাফাই পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, ওয়ার্ড ডিলিমিটেশন (Delimitation) দ্রুত শেষ করে নির্বাচিত পুরবোর্ডের হাতে দায়িত্ব তুলে দেওয়াই সরকারের লক্ষ্য।

এদিন হাওড়ার নাগরিক পরিষেবা উন্নত করতে একটি ‘কো-অর্ডিনেশন কমিটি’ গঠনের কথাও ঘোষণা করা হয়েছে। এই কমিটি জেলাশাসক এবং পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবের তত্ত্বাবধানে কাজ করবে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী আরও জানান, হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে কাজ না করেও বেতন নেওয়ার অভিযোগ রয়েছে কিছু চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে। সেই বিষয়েও তদন্ত করা হবে। পাশাপাশি বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং টিম (Fact Finding Team) গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুভেন্দুর কথায়, “নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া নাগরিক পরিষেবা সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। তাই দ্রুত পুরভোট করানোই সরকারের লক্ষ্য।”

Continue Reading
Advertisement