বাংলায় নতুন জমানার প্রশাসনিক অ্যাকশন! পুলিশের জালে অদিতি মুন্সির স্বামী দেবরাজ
Connect with us

ভাইরাল খবর

বাংলায় নতুন জমানার প্রশাসনিক অ্যাকশন! পুলিশের জালে অদিতি মুন্সির স্বামী দেবরাজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন প্রশাসনের (Administration) কড়া তৎপরতায় এবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের (TMC) প্রভাবশালী নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। মঙ্গলবার গভীর রাতে রাজারহাট-গোপালপুর ও বিধাননগর পুর এলাকার এই দাপুটে নেতাকে আটক করে পুলিশ। তাঁর ঘনিষ্ঠ সহযোগী অমিত চক্রবর্তী ওরফে ননীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে দাবি, এক প্রোমোটারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলার (Extortion) অভিযোগে এই পদক্ষেপ। অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে রঘুনাথপুর এলাকার এক প্রোমোটারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। প্রথমে আতঙ্কে ৩ লক্ষ টাকা দিলেও পরে বাকি টাকা দিতে অস্বীকার করলে তাঁর ওপর হামলা চালানো হয়। আগ্নেয়াস্ত্রের বাট ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

এই মামলার তদন্তে মঙ্গলবার রাতে অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। পরে গোপন সূত্রে দেবরাজের অবস্থান জানতে পেরে তাঁকেও আটক করা হয়। বুধবার পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) চালানো হতে পারে বলে সূত্রের খবর।

Advertisement
ads

উত্তর ২৪ পরগনার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী মুখ ছিলেন দেবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা দীর্ঘদিন যুব তৃণমূল সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বেআইনি নিয়োগ (Illegal Recruitment), টেন্ডার দুর্নীতি (Tender Corruption) ও তোলাবাজির অভিযোগে আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছিলেন তিনি।

দেবরাজ চক্রবর্তী সংগীতশিল্পী ও প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী। তাঁর আটক হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। যদিও গভীর রাত পর্যন্ত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Continue Reading
Advertisement