উচ্চমাধ্যমিকে অভাবনীয় সাফল্য! কৃতী ছাত্রছাত্রীদের ভিডিও কলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

উচ্চমাধ্যমিকে অভাবনীয় সাফল্য! কৃতী ছাত্রছাত্রীদের ভিডিও কলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফলাফল। চলতি বছরে পাশের হার ৯১.২৩ শতাংশ। মেধাতালিকায় জায়গা পেয়েছেন মোট ৬৪ জন পড়ুয়া। ফল প্রকাশের পরই মেধাতালিকার দুই কৃতী ছাত্রছাত্রীকে ভিডিও কল (Video Call) করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন তিনি প্রথম স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পালের সঙ্গে কথা বলেন। আদৃত পেয়েছেন ৪৯৬ নম্বর। পাশাপাশি মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে পঞ্চম স্থানাধিকারী শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদারকেও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মেঘার প্রাপ্ত নম্বর ৪৯২।

ভিডিও কলে দুই কৃতীর অভিভাবকদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, তাঁদের এই সাফল্য রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত। আগামী কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ডেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Advertisement
ads

সোশ্যাল মিডিয়ায় (Social Media) মুখ্যমন্ত্রী লেখেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার মাধ্যমে কৃতীরা বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করেছে। উচ্চশিক্ষার পথে সরকার তাঁদের পাশে থাকবে বলেও জানান তিনি।

Continue Reading
Advertisement