ভাইরাল খবর
রায়গঞ্জ পুরসভায় পালাবদলের হাওয়া! পদত্যাগপত্র জমা দিলেন সন্দীপ বিশ্বাস
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ পুরসভার (Raiganj Municipality) প্রশাসক (Administrator) পদ থেকে অবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সন্দীপ বিশ্বাস। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের (Urban Development & Municipal Affairs Department) প্রধান সচিবের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৬ নভেম্বর জারি হওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে রায়গঞ্জ পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল (political change)-এর পর নৈতিক অবস্থান থেকেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, পূর্ববর্তী প্রশাসনের মনোনীত প্রতিনিধি হিসেবে বর্তমান সরকারের উচিত নিজেদের পছন্দমতো প্রতিনিধি নিয়োগ করে পৌর প্রশাসন পরিচালনা করা। সেই ভাবনা থেকেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, সরকারি নিয়ম ও প্রোটোকল (official protocol) মেনে দ্রুত দায়িত্ব হস্তান্তরের (handover) জন্য তিনি প্রস্তুত রয়েছেন। একইসঙ্গে এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রশাসনিক মহলের একাংশের মতে, তাঁর এই সরে দাঁড়ানোর ফলে রায়গঞ্জ পুরসভায় নতুন মুখ নিয়ে আসার পথ আরও প্রশস্ত হলো।

