লড়াকু ভাবমূর্তিতেই ভরসা রাখল দিল্লি ! বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Connect with us

ভাইরাল খবর

লড়াকু ভাবমূর্তিতেই ভরসা রাখল দিল্লি ! বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) প্রথম বিজেপি (BJP) মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহের (Amit Shah) নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে বলে দলীয় সূত্রে খবর।

এদিন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নাম প্রস্তাব করা হয়। দৌড়ে শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত এবং উৎপল মহারাজের নাম থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও সংগঠনিক দক্ষতার নিরিখে শুভেন্দুকেই বেছে নেয় কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকেই শুভেন্দুর গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে যায়। এবারের নির্বাচনেও নন্দীগ্রাম ও ভবানীপুরে তাঁর জয়ের ধারা সেই অবস্থান আরও শক্তিশালী করেছে।

Advertisement
ads

সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় দু’জন উপমুখ্যমন্ত্রী (Deputy CM) থাকতে পারেন। তাঁদের মধ্যে একজন মহিলা মুখ হওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক কেন্দ্রীয় নেতা।

Continue Reading
Advertisement