খুন
শেষ ফোনেই থেমে গেল জীবন! শঙ্কর ঘোষের সঙ্গে কথা চলাকালীন গুলিতে খুন চন্দ্রনাথ রথ
ডিজিটাল ডেস্কঃ মধ্যমগ্রাম (Madhyamgram) কাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি (BJP) শিবিরে। বুধবার রাত ১০টা নাগাদ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) ফোনে কথা বলছিলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath Murder) সঙ্গে। অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদীর আসন্ন কর্মসূচির (Programme) সূচি নিয়েই চলছিল আলোচনা। ঠিক সেই মুহূর্তেই গুলির শব্দ শোনা যায় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর বারবার ফোন করেও সাড়া না পেয়ে শঙ্কর ঘোষ জানতে পারেন, চন্দ্রনাথকে গুলি করা হয়েছে। আতঙ্কিত অবস্থায় তিনি দ্রুত শুভেন্দুকে জানান। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে (Viva City Hospital) ভিড় জমায় বিজেপি বিধায়করা। উপস্থিত ছিলেন রাজেশ কুমার, রুদ্রনীল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি সহ একাধিক নেতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিকল্পিতভাবে রেইকি (Reiki) করে এই হামলা চালানো হয়। গাড়ি থামিয়ে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় চালকও গুরুতর আহত হন।
হাসপাতালে উত্তেজনার মধ্যে ডিজি (DG) সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে কথা বলেন শুভেন্দু। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজনও যেন ছাড়া না পায়।” পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


