নিউটাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’! বাংলাদেশ পালানোর পথে সীমান্তে গ্রেফতার তৃণমূল নেতা
Connect with us

ভাইরাল খবর

নিউটাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’! বাংলাদেশ পালানোর পথে সীমান্তে গ্রেফতার তৃণমূল নেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ভোট পরবর্তী হিংসার (Post-poll violence) জেরে উত্তপ্ত নিউটাউন। রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকার বালিগড়িতে বিজেপি কর্মী মধু মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো স্থানীয় তৃণমূল নেতা কমল মণ্ডলসহ চারজনকে। বুধবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী (Border area) বনগাঁর গোপালনগর ও কল্যাণপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে টেকনোসিটি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান (Assumption), খুনের ঘটনার পর অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য কমল মণ্ডল ও তাঁর দলবল মধুর ওপর আচমকা চড়াও হয়। অভিযোগ, পুরনো জমি সংক্রান্ত বিবাদ এবং মধু বিজেপির বুথ সভাপতি হিসেবে সক্রিয় প্রচার (Campaign) করায় তাঁকে টার্গেট করা হয়। অভিযুক্তরা তাঁকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মধুকে মৃত (Dead) বলে ঘোষণা করেন।

এই ঘটনার খবর ছড়াতেই এলাকায় প্রবল উত্তেজনা (Tension) ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। রাজারহাট-নিউটাউনের নবনির্বাচিত বিধায়ক পীযূষ কানোরিয়া দ্রুত অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন। গ্রেপ্তার হওয়া কমল মণ্ডলের স্ত্রী চামেলি মণ্ডল বর্তমানে ওই পঞ্চায়েতের সদস্যা। ধৃতদের বুধবারই আদালতে (Court) পেশ করা হয়েছে। দিলীপ ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, তৃণমূলের এই হিংসার স্বভাব বদলানো প্রয়োজন। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

Advertisement
ads