শনিবার ব্রিগেডে বিজেপির ঐতিহাসিক শপথ! মোদী-শাহ উপস্থিতিতে বাংলায় নতুন সরকারের সূচনা
Connect with us

ভাইরাল খবর

শনিবার ব্রিগেডে বিজেপির ঐতিহাসিক শপথ! মোদী-শাহ উপস্থিতিতে বাংলায় নতুন সরকারের সূচনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর অবশেষে চূড়ান্ত হল নতুন সরকারের শপথগ্রহণের দিন। সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপির নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে চলেছে।

সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই শপথ নিয়ে একাধিক সম্ভাবনা তৈরি হয়েছিল—শনিবার না রবিবার। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত দিনেই সিলমোহর পড়েছে। সকাল ১০টায় শুরু হবে শপথ অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) জানিয়েছেন, শুক্রবার নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় নেতা নির্বাচন হবে, তারপরই আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ।

Advertisement
ads

রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—বাংলার নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) কে হবেন? সেই নাম নিয়েই চলছে জোর চর্চা। বিজেপি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ না করায় কৌতূহল আরও বেড়েছে।

নতুন সরকার গঠনের মধ্য দিয়ে রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে, যা আগামী দিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Continue Reading
Advertisement