ওসির চেয়ার না কি মিউজিক্যাল চেয়ার? ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বদল করা হলো ভারপ্রাপ্ত আধিকারিককে
Connect with us

ভাইরাল খবর

ওসির চেয়ার না কি মিউজিক্যাল চেয়ার? ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বদল করা হলো ভারপ্রাপ্ত আধিকারিককে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)-এর ভোট গণনার (vote counting) ঠিক আগে কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরে ফের বড়সড় রদবদল (reshuffle) দেখা দিয়েছে। কালীঘাট থানার (Kalighat Police Station) ওসি পদ ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন প্রশাসনিক পরিস্থিতি।

শনিবারই এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল চামেলী মুখোপাধ্যায়কে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের পরিবর্তন এনে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলাই বাগকে। তিনি এর আগে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি (Additional OC) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় (social media) আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করার অভিযোগে তৎকালীন ওসি গৌতম দাসকে সাসপেন্ড (suspended) করা হয়। সেই শূন্যপদে প্রথমে চামেলীকে নিয়োগ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

নতুন নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ (CP Ajay Nanda)। ইতিমধ্যেই অফিসিয়াল নির্দেশিকা (official order) জারি করা হয়েছে।

Advertisement
ads

প্রসঙ্গত, কালীঘাট এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসস্থান হিসেবে পরিচিত হওয়ায় এই রদবদল ঘিরে প্রশাসনিক মহলে (administrative circle) ব্যাপক চর্চা শুরু হয়েছে।

সব মিলিয়ে ভোটের ঠিক আগে কালীঘাট থানার ওসি পদ যেন এক “ঘূর্ণায়মান চেয়ার”-এ পরিণত হয়েছে, যেখানে দায়িত্ব বদল থামার নামই নিচ্ছে না।

Advertisement
ads
Continue Reading
Advertisement