কেন্দ্রীয় সরকারের মেগা ট্রায়াল! সি-ডট প্রযুক্তিতে ফোনে ‘এমার্জেন্সি অ্যালার্ট'
Connect with us

দেশের খবর

কেন্দ্রীয় সরকারের মেগা ট্রায়াল! সি-ডট প্রযুক্তিতে ফোনে ‘এমার্জেন্সি অ্যালার্ট’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার সকালে দেশের কয়েক কোটি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে আচমকা সাইরেনের সঙ্গে একটি বিশেষ বার্তা (Message) ভেসে আসায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। ফোনের স্ক্রিনে বড় অক্ষরে লেখা ছিল – ‘এমার্জেন্সি অ্যালার্ট: সিভিয়ার’ (Emergency Alert: Severe)। তবে চিন্তার কোনও কারণ নেই, এটি আসলে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA) দ্বারা পরিচালিত একটি পরিকল্পিত মহড়া (Mock drill) বা টেস্টিং প্রসেস।

শনিবার ২ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ভারতের নিজস্ব ‘সেল ব্রডকাস্টিং ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম’ (Cell Broadcast Emergency Alert System)। সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলেমেটিকস বা সি-ডট (C-DOT) দ্বারা উদ্ভাবিত এই প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে ‘সচেত’ (SACHET)। প্রাকৃতিক বিপর্যয় (Natural Disaster) যেমন— ভূমিকম্প, সুনামি, সাইক্লোন কিংবা গ্যাস লিকের মতো সংকটের সময় সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করাই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।

এই প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আপনার ফোন যদি ‘সাইলেন্ট’ (Silent) বা ‘এয়ারপ্লেন মোডে’ (Airplane mode) থাকে, তবুও এটি বিকট শব্দ এবং তীব্র কম্পন (Vibration) তৈরি করতে সক্ষম। সাধারণ এসএমএস পরিষেবার তুলনায় এটি অনেক দ্রুত এবং নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সমস্ত সচল ফোনে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। সরকার জানিয়েছে, এই সিস্টেমটি সম্পূর্ণ নিরাপদ এবং ভবিষ্যতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এটি ডিজিটাল কবচ হিসেবে কাজ করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement