ভাইরাল খবর
বাংলার ভোটে উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’! অজয় পালের ভাইরাল ভিডিও ফাঁস করলেন মহুয়া
ডিজিটাল ডেস্ক: বঙ্গে দ্বিতীয় দফা ভোটের (Second Phase Election) প্রাক্কালে শিরোনামে উত্তরপ্রদেশের ‘সিংঘম’ তথা বিতর্কিত আইপিএস (IPS) অফিসার অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক (Police Observer) হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর ‘দাবাং’ সুলভ আচরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারকে সরাসরি হুমকি (Threatening) দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, এবার পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
Fair & lovely Babua @DripsAjaypal – good to see you enjoying yourself FantaCop style. Stay Thanda Thanda Cool Cool. Bengal is always Trinamool. pic.twitter.com/CYfJ1q3pzn
— Mahua Moitra (@MahuaMoitra) April 28, 2026
ফলতায় কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) সাথে নিয়ে জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে অজয় পাল শর্মাকে বলতে শোনা যায়, “ঝামেলা করলে এমন চিকিৎসা করব যে কেঁদেকেটেও লাভ হবে না।” এই ঘটনার কিছু পরেই মহুয়া মৈত্র সামাজিক মাধ্যমে (Social Media) ওই অফিসারের একটি ব্যক্তিগত ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, আলো-আঁধারি পরিবেশে এক মহিলার সঙ্গে নাচে মত্ত রয়েছেন এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ (Encounter Specialist)। ভিডিওটি শেয়ার করে মহুয়া কটাক্ষের সুরে লেখেন, “দেখে ভালো লাগছে যে আপনি ‘ফান্টা’ স্টাইলে ফূর্তি (Enjoyment) করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময় তৃণমূল।”
Oh and btw @DripsAjaypal hope your policing skills are better than your dancing skills….. just saying … heheh
— Mahua Moitra (@MahuaMoitra) April 28, 2026
মহুয়ার এই আক্রমণের পাশে দাঁড়িয়েছেন ইন্ডিয়া (INDIA) জোটের শরিক তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি এই ভিডিওটিকে উত্তরপ্রদেশের জন্য ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
बंगाल चुनाव के दौरान ऑब्ज़र्वर बने, उप्र के एक वरिष्ठ पुलिस अधिकारी का जो अभद्र वीडियो सरेआम चल रहा है, उससे उत्तर प्रदेश सरकार के शासन-प्रशासन की छवि बेहद क्षतिग्रस्त हुई है साथ ही भाजपा सरकार के तथाकथित ‘महिला सम्मान’ व ‘नारी वंदन’ के दावों की पोल भी महिलाओं के सामने पूरी तरह…
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 28, 2026
তৃণমূলের অভিযোগ, এই অফিসারের বিরুদ্ধে অতীতে টাকার বিনিময়ে পোস্টিং (Posting) এবং মহিলাদের প্রতারণা করার মতো গুরুতর অভিযোগ (Allegations) ছিল। নির্বাচন কমিশনের (Election Commission) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শাসকদল এখন এই বিতর্ককে হাতিয়ার করে আসরে নেমেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আর সি টিভি , তবে ভোটের মুখে এক উচ্চপদস্থ আধিকারিকের ব্যক্তিগত জীবন বনাম পেশাগত আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
