রাজনীতি
প্রচারের শেষলগ্নে মোদির মাস্টারস্ট্রোক! বঙ্গবাসীকে আবেগঘন খোলা চিঠি প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বঙ্গভোটের (Bengal Election) অন্তিম মুহূর্তের প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে এক আবেগঘন খোলা চিঠি (Open Letter) লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রচারের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে তিনি এই চিঠির পাশাপাশি একটি অডিও বার্তাও (Audio Message) প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মূল বার্তা ছিল— “ভয়ে অনেকদিন কেটেছে, এবার আস্থা আসুক।”
পশ্চিমবঙ্গের পুরো নির্বাচনী প্রচার চলাকালীন আমি আমার পরিবারবর্গের কাছ থেকে যে অগাধ স্নেহ ও আশীর্বাদ পেয়েছি, তা আমাকে এক নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে। এখানকার যুবশক্তি হোক বা নারীশক্তি, আমাদের কৃষক ভাই-বোন হোক, শ্রমিক বা ব্যবসায়ী, সকলেই ‘বিকশিত বাংলা’ গড়ার জন্য সংকল্পবদ্ধ। এই… pic.twitter.com/Gki1Ochc2D
— Narendra Modi (@narendramodi) April 27, 2026
ছাব্বিশে বাংলা দখলে মরিয়া ভারতীয় জনতা পার্টি (BJP) এবার কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয়। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে কার্যত ‘ডেইলি প্যাসেঞ্জারি’ (Daily Passenger) করে বাংলার প্রতিটি কোণায় জনসভা ও রোড শো করেছেন মোদি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, গত কয়েক দিনে বাংলার মানুষের কাছ থেকে পাওয়া অগাধ স্নেহ ও আশীর্বাদ তাঁকে এক নতুন শক্তিতে (Energy) ভরিয়ে দিয়েছে। তিনি লিখেছেন, এখানকার যুবশক্তি, নারীশক্তি, কৃষক ও ব্যবসায়ীরা আজ ‘বিকশিত বাংলা’ (Developed Bengal) গড়ার জন্য সংকল্পবদ্ধ।
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে বাংলার মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার (Commitment) কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান কর্তব্য। এই রাজ্যের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ ও সম্ভাবনায় (Possibility) রূপান্তরিত করাকে আমি সৌভাগ্য বলে মনে করি।” একুশের নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না এলেও, এবার মোদি জয় নিয়ে প্রবল নিশ্চিত। বঙ্গবাসীকে কথা দিয়ে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই সকলে মিলে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সমারোহ (Swearing-in Ceremony) উদযাপন করবেন। প্রচারের শেষলগ্নে মোদির এই আবেগপ্রবণ বার্তা ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

