জেন জি-র ক্ষোভে মলম দেওয়ার চেষ্টা? দলবদলের বিস্ফোরক ব্যাখ্যা দিলেন রাঘব চাড্ডা
Connect with us

দেশের খবর

জেন জি-র ক্ষোভে মলম দেওয়ার চেষ্টা? দলবদলের বিস্ফোরক ব্যাখ্যা দিলেন রাঘব চাড্ডা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপি-তে (BJP) যোগ দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নজিরবিহীন ট্রোলিং এবং অনুগামী হারানোর মুখে পড়েছেন রাঘব চাড্ডা। মাত্র কয়েক দিনে ইনস্টাগ্রামে প্রায় ১০ লক্ষ ৩০ হাজার ফলোয়ার (Follower) কমার পর অবশেষে নীরবতা ভাঙলেন এই তরুণ নেতা। সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের দলবদলের বিস্তারিত ব্যাখ্যা (Explanation) দিয়েছেন। রাঘবের সাফ কথা, “আপ আগের মতো নেই, দলটি এখন বিষাক্ত (Toxic) হয়ে উঠেছে।”

ভিডিও বার্তায় নিজেকে আপ-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য (Founding Member) হিসেবে দাবি করে রাঘব জানান, তিনি তাঁর জীবনের সোনালী ১৫ বছর এই দলের জন্য বিনিয়োগ (Investment) করেছেন। তাঁর অভিযোগ, বর্তমান আপ-এ কাজের কোনো সুস্থ পরিবেশ নেই। সেখানে কাজ করতে বাধা দেওয়া হয় এবং এমনকি সংসদে (Parliament) কথা বলতেও দেওয়া হয় না। রাঘব বলেন, “আমি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে আসিনি, আদর্শের টানে এসেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি ঠিক মানুষ হয়েও ভুল দলে (Wrong Party) ছিলাম।”

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাঘব চাড্ডা-সহ আপ-এর মোট সাতজন রাজ্যসভা সাংসদ একযোগে বিজেপি-তে যোগ দেন। এই গণ-দলবদল নিয়ে রাঘবের যুক্তি, “একজন বা দুজন ভুল করতে পারেন, কিন্তু সাতজন সাংসদ একই ভুল করতে পারেন না।” তিনি জোর দিয়ে জানিয়েছেন যে, কোনো কেন্দ্রীয় এজেন্সির ভয় বা চাপের (Pressure) মুখে নয়, বরং গভীর হতাশা (Frustration) ও মোহভঙ্গ থেকেই তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, ক্ষুব্ধ ‘জেন জি’ (Gen Z) অনুগামীদের মন জয় করতেই রাঘব এই আবেগঘন ভিডিও বার্তা পোস্ট করেছেন। তবে বিজেপি-তে গেলেও তিনি জনজীবন থেকে সরে দাঁড়াবেন না এবং মানুষের সমস্যা নিয়ে লড়াই চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement
ads