মাটিতে শোয়ানো অর্ধনগ্ন বন্দুকবাজ! ট্রাম্পের ওপর হামলার হাড়হিম করা ছবি প্রকাশ্যে
Connect with us

বিশ্বের খবর

মাটিতে শোয়ানো অর্ধনগ্ন বন্দুকবাজ! ট্রাম্পের ওপর হামলার হাড়হিম করা ছবি প্রকাশ্যে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ফের একবার প্রাণঘাতী হামলার (Assassination Attempt) চেষ্টার ঘটনায় তোলপাড় বিশ্ব। শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে’ (White House Correspondents’ Dinner) তখন চাঁদের হাট। কয়েক’শ সাংবাদিক, তারকা ও বিশ্বনেতাদের উপস্থিতিতে আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। মঞ্চে ট্রাম্পের উপস্থিতিতেই এলোপাথাড়ি গুলি (Random Firing) চলতে শুরু করলে উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে আমন্ত্রিতরা ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নেন। তড়িঘড়ি ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যায় সিক্রেট সার্ভিস (Secret Service)।

ওয়াশিংটন পুলিশ সূত্রে খবর, হোটেলের মূল নিরাপত্তা স্ক্রিনিং এলাকার (Security Screening Area) কাছেই হামলাকারীকে পাকড়াও করা হয়েছে। বছর ৩১-এর ওই সন্দেহভাজন (Suspect) বন্দুকবাজের নাম কোল টমাস অ্যালেন, সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ট্রাম্প নিজেই তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাত-পা বাঁধা ও অর্ধনগ্ন (Half-naked) অবস্থায় মাটিতে ফেলে বন্দুকবাজকে বেঁধে রেখেছে পুলিশ। ট্রাম্প জানান, ওই ব্যক্তির কাছে একাধিক আগ্নেয়াস্ত্র (Firearms) ছিল। হামলাকারীকে রুখতে গিয়ে এক সিক্রেট সার্ভিস অফিসার গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের (Bulletproof Jacket) কারণে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।

ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প হামলাকারীকে ‘উন্মাদ’ (Maniac) আখ্যা দেন এবং নিরাপত্তারক্ষীদের সাহসিকতার প্রশংসা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৫ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছে। মুহূর্তের মধ্যে সোয়াট (SWAT) ও ট্যাকটিক্যাল টিম মঞ্চের দখল নেয়। গোটা হোটেল ঘিরে ফেলে কপ্টার (Helicopter) দিয়ে নজরদারি শুরু হয় এবং ন্যাশনাল গার্ড (National Guard) মোতায়েন করা হয়। ৪১ বছর আগে এই একই হোটেলে প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ওপর হামলা হয়েছিল, শনিবারের এই ঘটনা সেই ভয়াবহ স্মৃতিকেই (Memories) উসকে দিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement