ভোট মিটতেই মাঝরাতে উত্তপ্ত হলদিবাড়ি! সেক্টর অফিসারের গাড়িতে অতিরিক্ত ইভিএম ঘিরে চাঞ্চল্য
Connect with us

ভাইরাল খবর

ভোট মিটতেই মাঝরাতে উত্তপ্ত হলদিবাড়ি! সেক্টর অফিসারের গাড়িতে অতিরিক্ত ইভিএম ঘিরে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হতেই কোচবিহারের হলদিবাড়িতে (Haldibari) ইভিএম কারচুপির অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটে গেল। বৃহস্পতিবার গভীর রাতে হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের বালাডাঙা জুনিয়র বেসিক স্কুলের সামনে সেক্টর অফিসারের গাড়ি আটকে বিক্ষোভ (Protest) দেখান বিজেপি কর্মীরা।

অভিযোগ, কোনো নিরাপত্তা (Security) ছাড়াই একটি গাড়িতে বাড়তি ইভিএম (Extra EVM) নিয়ে যাচ্ছিলেন ওই সেক্টর অফিসার। বিজেপি সমর্থকদের দাবি, আসল মেশিন বদলে দেওয়ার হীন চক্রান্ত (Conspiracy) করছে প্রশাসন ও শাসকদল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায় ও নেতা অর্ঘ্য রায় প্রধান। তাঁদের উপস্থিতিতে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ (Volatile) হয়ে ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে ফেললে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেশিনটি ডিসিআরসি (DCRC) কেন্দ্রে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। আশ্বাসে বিক্ষোভ থামলেও বিজেপি প্রার্থী নিজে গাড়ি নিয়ে ওই ইভিএমবাহী কনভয়কে ডিসিআরসি পর্যন্ত ধাওয়া করেন।

অন্যদিকে, মেখলিগঞ্জে ইভিএমের নিরাপত্তা ঘিরে পুলিশ ও তৃণমূলের মধ্যে তীব্র বচসা (Altercation) বাধে। তৃণমূলের অভিযোগ, তালিকায় নাম না থাকা সত্ত্বেও এক বিজেপি নেতা ডিসিআরসি সেন্টারে ঢুকে পড়েছিলেন। এই নিয়ে পুলিশ মেখলিগঞ্জের পুর চেয়ারম্যানকে হুমকি দেয় বলে অভিযোগ। সব মিলিয়ে, প্রথম দফার রেকর্ড ভোটের পরেই উত্তরবঙ্গের এই সীমান্ত শহরে ‘ইভিএম আতঙ্ক’ নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।

Advertisement
ads