লাইনে ভোটার, বুথ ফাঁকা! লাঞ্চে গেলেন ভোটকর্মীরা! পিংলায় তীব্র বিতর্ক, সাসপেন্ড সবাই
Connect with us

ভাইরাল খবর

লাইনে ভোটার, বুথ ফাঁকা! লাঞ্চে গেলেন ভোটকর্মীরা! পিংলায় তীব্র বিতর্ক, সাসপেন্ড সবাই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের দিন পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে এক নজিরবিহীন ঘটনা ঘটল। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন থাকলেও দুপুর হতেই দেখা যায় বুথ চত্বর একেবারে খাঁ খাঁ করছে। জানা যায়, ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখেই প্রিসাইডিং অফিসার (Presiding Officer) থেকে শুরু করে পোলিং অফিসাররা সদলবলে মধ্যাহ্নভোজ (Lunch) সারতে বুথ ছেড়ে চলে গিয়েছেন।

বুথের নিরাপত্তাকর্মীরা তাঁদের ফিরে আসার অনুরোধ করলে ওপার থেকে উত্তর আসে, “আমরা বাইরে আছি, পরে আসছি!” এমনকি সেই সময় সেক্টর অফিসারকেও (Sector Officer) বুথের আশেপাশে পাওয়া যায়নি। এই খবর নির্বাচন কমিশনের (Election Commission) কানে পৌঁছাতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কমিশনের নির্দেশে তড়িঘড়ি ওই বুথের প্রিসাইডিং অফিসারসহ সমস্ত কর্মীকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের নির্দেশে সেখানে ‘রিজার্ভ পোলিং পার্টি’ (Reserve Poling Party) পাঠিয়ে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়।

অন্যদিকে, এই দিনই পিংলার ওসির অপসারণের দাবিতে সরব হন শুভেন্দু অধিকারী। কিন্তু ভোটকর্মীদের এমন দায়িত্বজ্ঞানহীন (Irresponsible) আচরণ জেলা নির্বাচনী আধিকারিকের নজরদারিতে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। কমিশন এই ঘটনার তদন্তের (Investigation) নির্দেশ দিয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Advertisement
ads
Continue Reading
Advertisement