ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি বিপ্লব! সোশ্যাল মিডিয়ায় ১০ কোটির গণ্ডি পেরোল ভিউজ
Connect with us

রাজনীতি

ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি বিপ্লব! সোশ্যাল মিডিয়ায় ১০ কোটির গণ্ডি পেরোল ভিউজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটমুখী বাংলায় অভিনব এক জনসংযোগের (Public Outreach) সাক্ষী থাকল ঝাড়গ্রাম। রবিবার নির্বাচনী জনসভা শেষে হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার পথে হঠাৎই গাড়ি দাঁড় করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে বিক্রমকুমার সাউয়ের একটি রাস্তার ধারের গুমটি দোকানে ঢুকে ঝালমুড়ি (Jhalmuri Break) খেয়ে চমকে দেন সকলকে। মোদীর এই অতি সাধারণ ভঙ্গিটি এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট। মাত্র একদিনের মধ্যেই ভিডিওটির ভিউজ ১০৯ মিলিয়ন (109M Views) ছাড়িয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রীকে দোকানে ঢুকতে দেখে অবাক হয়ে যান বিক্রেতা বিক্রম। মোদী হাসিমুখে বলেন, ‘ভাই আমাদের ঝালমুড়ি খাওয়াও, কত দাম?’ মুড়ি মাখার সময় দোকানি পেঁয়াজ দেবেন কি না জানতে চাইলে মোদী সরস উত্তর (Witty Response) দেন— ‘পেঁয়াজ খাই, কিন্তু মানুষের মাথা খাই না (Dimag nehi khate)।’ খাওয়ার আগেই পকেট থেকে ১০ টাকা বের করে ঝালমুড়ির দাম মিটিয়ে দেন তিনি। এই ঘটনার প্রভাবে ইন্টারনেটে ‘ঝালমুড়ি’ শব্দের সার্চ (Google Search) গত ২২ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা (Political Controversy)। বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘১০ টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে, পুরোটাই সাজানো। ওটা এসপিজি (SPG) দিয়ে তৈরি করানো আর দোকানে ক্যামেরা ফিট করা ছিল।’ রাজনীতির এই আকচাআকচি চললেও, ডিজিটাল প্ল্যাটফর্মে (Digital Platforms) মোদীর এই ‘ঝালমুড়ি বিরতি’ যে লাইক ও শেয়ারের বন্যায় ভাসছে, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement