বাংলাদেশে প্রণয় বর্মার বদলি! নতুন হাইকমিশনার নিয়ে জল্পনা তুঙ্গে
Connect with us

দেশের খবর

বাংলাদেশে প্রণয় বর্মার বদলি! নতুন হাইকমিশনার নিয়ে জল্পনা তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার (Indian High Commissioner) প্রণয় বর্মাকে বদলি করা হলো। ভারতের বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে এবার বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে (European Union) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। ২০২২ সালের অগস্ট মাসে দায়িত্ব নেওয়া প্রণয় বর্মার কার্যকাল ছিল নাটকীয় ও চ্যালেঞ্জিং ঘটনাবলীতে ঠাসা।

প্রণয় বর্মা যখন ঢাকায় দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখনই বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দু’দেশের মধ্যে সাময়িক তিক্ততা (Bitterness) তৈরি হলেও, সাম্প্রতিক নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman) জমানায় সম্পর্ক ফের স্বাভাবিক করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় বর্মার এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ (Meeting) হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক (Bilateral) সম্পর্ক জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি এবং জ্বালানি সংকট (Energy Crisis) মোকাবিলার মতো কৌশলগত বিষয়েও কথা হয়। তারেক রহমান ভারতের সাথে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। প্রণয় বর্মাও ঢাকার সাথে নতুন উচ্চতায় সম্পর্ক নিয়ে যাওয়ার বার্তা দেন। তবে এই সুসম্পর্ক স্থাপনের প্রক্রিয়ার মাঝেই তাঁর বিদায় এবং ইউরোপে নিয়োগ ঢাকার কূটনৈতিক পাড়ায় নতুন জল্পনা (Speculation) উসকে দিয়েছে। এখন প্রণয় বর্মার উত্তরসূরি (Successor) হিসেবে দিল্লির তরফ থেকে কাকে পাঠানো হয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Advertisement
ads
Continue Reading
Advertisement