ভোটের উত্তাপে গ্ল্যামারের ছোঁয়া, কালিয়াগঞ্জে তৃণমূলের হয়ে ঝড় তুলতে আসছেন দেব
Connect with us

উত্তর দিনাজপুর

ভোটের উত্তাপে গ্ল্যামারের ছোঁয়া, কালিয়াগঞ্জে তৃণমূলের হয়ে ঝড় তুলতে আসছেন দেব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ চড়াতে আসছেন তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। আগামী সোমবার কালিয়াগঞ্জের পার্বতীসুন্দরী হাইস্কুল ময়দানে তৃণমূল প্রার্থী (Candidate) নিতাই বৈশ্যর সমর্থনে একটি বিশাল নির্বাচনী জনসভা (Electoral Meeting) করবেন তিনি।

এই মেগা ইভেন্টকে ঘিরে বর্তমানে কালিয়াগঞ্জে সাজ সাজ রব। শনিবার সভার সামগ্রিক প্রস্তুতি (Preparation) খতিয়ে দেখতে পার্বতীসুন্দরী ময়দানে যান খোদ প্রার্থী নিতাই বৈশ্য। তাঁর সঙ্গে ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। এদিন তাঁরা সভার মূল মঞ্চ এবং অস্থায়ী হেলিপ্যাড (Helipad) নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

দলীয় সূত্রে খবর, দেবের জনপ্রিয়তা ও গ্ল্যামারকে কাজে লাগিয়ে কালিয়াগঞ্জের ভোটারদের কাছে পৌঁছে যাওয়াই শাসক শিবিরের মূল লক্ষ্য। এই জনসভা (Public Rally) থেকে দেব কী বার্তা দেন এবং জনসমাগম কতটা হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement