ইরানের শাসনব্যবস্থায় ফাটল! ইসলামাবাদে আলোচনার আগে স্পিকার বনাম IRGC সংঘাত তুঙ্গে
Connect with us

বিশ্বের খবর

ইরানের শাসনব্যবস্থায় ফাটল! ইসলামাবাদে আলোচনার আগে স্পিকার বনাম IRGC সংঘাত তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা (Peace Talks) শুরুর ঠিক আগেই বিস্ফোরক তথ্য সামনে এল। এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ প্রশাসনে চরম ফাটল দেখা দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাগের গালিবাফের সঙ্গে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (IRGC) বর্তমান নেতৃত্বের তীব্র সংঘাত শুরু হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, আলোচনার প্রতিনিধি দল (Delegation) গঠন নিয়ে মতপার্থক্য চরমে পৌঁছেছে। আইআরজিসি-র কমান্ডার-ইন-চিফ আহমেদ ওয়াহিদি চাচ্ছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মহম্মদ বাগের জোলকাদরকে এই দলে অন্তর্ভুক্ত করতে। তবে স্পিকার গালিবাফ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা (Opposition) করেছেন। তাঁর মতে, উচ্চপর্যায়ের কূটনৈতিক (Diplomatic) আলোচনার জন্য জোলকাদরের প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই। মূলত বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্পিকারের প্রভাব খর্ব করতেই আইআরজিসি এই চাপ সৃষ্টি করছে বলে মনে করা হচ্ছে।

এদিকে আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি (Missile Program) নিয়ে কোনো আলোচনা করা চলবে না। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে, আলোচনার ৯৯ শতাংশ জুড়েই থাকবে ইরানের পারমাণবিক কর্মসূচি (Nuclear Program)। ট্রাম্পের হুঁশিয়ারি, আলোচনা সফল না হলে ফের হামলার পথে হাঁটতে পারে আমেরিকা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ইরান আন্তরিক (Sincere) হলে তবেই সাহায্যের হাত বাড়াবে ওয়াশিংটন। এখন দেখার, ইরানের এই অভ্যন্তরীণ কোন্দল ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement