মাথাভাঙ্গা সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ! জওয়ানের গুলিতে মৃ/ত্যু এক বাংলাদেশি নাগরিকের
Connect with us

উত্তরবঙ্গ

মাথাভাঙ্গা সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ! জওয়ানের গুলিতে মৃ/ত্যু এক বাংলাদেশি নাগরিকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তে অনুপ্রবেশের (Infiltration) এক বড়সড় প্রচেষ্টা রুখে দিল বিএসএফ। বুধবার ভোররাতে বিএসএফ-এর ১৫৬ নম্বর ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প সংলগ্ন এলাকায় জওয়ানদের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) সূত্রে খবর, ভোরের আলো ফোটার আগে আনুমানিক ৭ থেকে ৮ জনের একটি দল অবৈধভাবে (Illegally) ভারতীয় ভূখণ্ডে ঢোকার উদ্দেশ্যে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করছিল।

টহলরত জওয়ানরা বিষয়টি বুঝতে পেরে প্রথমে তাদের সতর্কবার্তা (Warning) দেয়। কিন্তু দলটি তা গ্রাহ্য না করে বেড়া কাটার কাজ চালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অনুপ্রবেশকারীদের পিছু হঠাতে বিএসএফ জওয়ানরা সতর্কতামূলক গুলি (Precautionary fire) চালায়। সেই সময় হওয়া ধস্তাধস্তির (Scuffle) মধ্যে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বিএসএফ দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত (Dead) বলে ঘোষণা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম মোঃ আলী হোসেন (৪৯)। তিনি বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা। এই ঘটনার পর কোচবিহার সীমান্ত জুড়ে নিরাপত্তা (Security) আরও জোরদার করা হয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে তারা বদ্ধপরিকর।

Advertisement
ads