দেশের খবর
গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট সুখবর! বিশেষ সুবিধায় দ্বিগুণ সরবরাহ শুরু করল কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা (Geopolitical Instability) এবং যুদ্ধের আবহে যখন জ্বালানি সংকটের (Fuel Crisis) আশঙ্কা দানা বাঁধছে, ঠিক তখনই সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় সরকার। মূলত পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) কথা মাথায় রেখে ৫ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের সরবরাহ (Supply) একধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে (Union Territories) চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাসের ২ ও ৩ তারিখে যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল, এখন থেকে তার দ্বিগুণ পরিমাণ সিলিন্ডার পাঠানো হবে। এই অতিরিক্ত সিলিন্ডারগুলি মূলত ‘ফ্রি ট্রেড এলপিজি’ (Free Trade LPG) প্রকল্পের অধীনে বিতরণ (Distribution) করা হবে।
প্রসঙ্গত, রান্নার গ্যাসের সংযোগ (Connection) নেওয়ার ক্ষেত্রে সাধারণত স্থায়ী ঠিকানার নথিপত্র (Address Proof) প্রয়োজন হয়। কিন্তু কর্মস্থলে থাকা পরিযায়ী শ্রমিকদের কাছে সেই নথি না থাকায় তারা সমস্যায় পড়েন। তাঁদের কথা ভেবেই কেন্দ্র শুধুমাত্র বৈধ পরিচয়পত্রের (Identity Proof) বিনিময়ে এই ৫ কেজির ছোট সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা চালু করেছিল।
সাম্প্রতিক ইরান যুদ্ধের (Iran-Israel Conflict) পরিস্থিতিতে দেশে গ্যাস সংকটের গুজব ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে প্যানিক বুকিং (Panic Booking) এবং কালোবাজারি (Black Marketing)। এর ফলে শ্রমিকরা সংকটে পড়েছিলেন। তবে এইচপিসিএল (HPCL) স্পষ্ট জানিয়েছে যে, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কালোবাজারি রুখতে এবং সাধারণ মানুষের কাছে সঠিক সময়ে জ্বালানি পৌঁছে দিতেই সরবরাহ বাড়ানোর এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।


