ভোট মিটলেও সরছে না কেন্দ্রীয় বাহিনী! রাজ্যে ‘অনির্দিষ্টকাল’ থাকবে ৫০ হাজার জওয়ান
Connect with us

ভাইরাল খবর

ভোট মিটলেও সরছে না কেন্দ্রীয় বাহিনী! রাজ্যে ‘অনির্দিষ্টকাল’ থাকবে ৫০ হাজার জওয়ান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) রক্তপাতহীন ভোট নিশ্চিত করতে এবং ভোট পরবর্তী হিংসা (Post-Poll Violence) রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে (Notification) জানানো হয়েছে, নির্বাচনের ফলপ্রকাশের পরও রাজ্যে অনির্দিষ্টকালের জন্য ৫০০ কোম্পানি বা প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন থাকবে। এর মধ্যে ২০০ কোম্পানি জওয়ান নির্দিষ্টভাবে ইভিএম (EVM) এবং স্ট্রং রুমের (Strong Room) সুরক্ষায় থাকবেন, বাকি ৩০০ কোম্পানি রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা (Law and Order) বজায় রাখতে কাজ করবে।

ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে মালদহের কালিয়াচকে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে কমিশন ও রাজ্য প্রশাসনকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই কালিয়াচক কাণ্ডের তদন্ত শুরু করেছে এনআইএ (NIA)। এদিকে, মালদহেরই যদুপুর এলাকায় এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ (Road Blockade) করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ইংরেজবাজার থানার পুলিশ ৯ জনকে গ্রেপ্তার (Arrested) করেছে।

কমিশনের এই ‘অতি-সক্রিয়তা’ (Over-activity) নিয়ে রাজনৈতিক মহলে দ্বিমত থাকলেও, নির্বাচন কমিশন কোনো ঝুঁকি নিতে নারাজ। কালিয়াচকের ঘটনা এবং যদুপুরের উত্তপ্ত পরিস্থিতির জেরে কমিশনের আশঙ্কা, নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে বড়সড় অশান্তি হতে পারে। সেই সম্ভাবনা রুখতেই এই বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন রাখার নির্দেশিকা (Directive) জারি করা হয়েছে। বর্তমানে মালদহের স্পর্শকাতর (Sensitive) এলাকাগুলোতে কড়া পুলিশি টহল চলছে এবং সরকারি সম্পত্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement