ধর্ম পরিবর্তন করলেই আর মিলবে না সুবিধা! সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ
Connect with us

দেশের খবর

ধর্ম পরিবর্তন করলেই আর মিলবে না সুবিধা! সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতে ধর্মান্তর (Conversion) এবং সংরক্ষণ নীতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি আর তফসিলি জাতি (Scheduled Caste) হিসেবে কোনো আইনি বা সাংবিধানিক সুবিধা দাবি করতে পারবেন না।

অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তির দায়ের করা মামলাকে কেন্দ্র করে এই রায় দিয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জারিয়ার বেঞ্চ। ওই ব্যক্তি জন্মসূত্রে তফসিলি জাতির অন্তর্ভুক্ত হলেও পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং দীর্ঘদিন পাস্টর (Pastor) হিসেবে কাজ করেন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে জাতিগতভাবে অপমান করা হয়েছে, তাই তিনি এসসি-এসটি অত্যাচার প্রতিরোধ আইনের (SC/ST Act) অধীনে সুরক্ষা চেয়েছিলেন। কিন্তু আদালত জানায়, যেহেতু তিনি সক্রিয়ভাবে অন্য ধর্ম পালন করছেন এবং খ্রিস্টান ধর্মে কোনো বর্ণব্যবস্থা নেই, তাই তিনি আর তফসিলি জাতির পরিচয় বহন করেন না।

আদালতের এই পর্যবেক্ষণের মূল ভিত্তি হলো ১৯৫০ সালের সাংবিধানিক আদেশ (Scheduled Castes Order, 1950)। এই আইন অনুযায়ী, এসসি মর্যাদা মূলত ধর্মনির্ভর। শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরে অন্তর্ভুক্ত করা হলেও, খ্রিস্টান বা ইসলাম ধর্ম গ্রহণ করলে সেই বিশেষ সুবিধা ও সুরক্ষা (Protection) আপনাআপনিই বাতিল হয়ে যায়। পর্যবেক্ষকদের মতে, এই রায়ের ফলে একদিকে যেমন আইনি অবস্থান পরিষ্কার হলো, অন্যদিকে ধর্ম পরিবর্তনের সামাজিক ও রাজনৈতিক প্রভাব (Political Impact) নিয়ে নতুন করে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement