দেশের খবর
যুদ্ধ আবহে মোদির মেগা প্ল্যান! সাধারণ মানুষকে বাঁচাতে নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধের (War) উত্তাপ অনুভব করছে ভারতও। এই সংঘাতের জেরে দেশে যাতে কোনওভাবেই বিদ্যুৎ বা খাদ্য সংকট (Crisis) তৈরি না হয়, তার জন্য আগাম সতর্কতা হিসেবে বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার, ২২ মার্চ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির (Cabinet Committee on Security) এক উচ্চপর্যায়ের বৈঠক সারেন তিনি।
Chaired a meeting of the CCS to review the mitigating measures in the wake of the ongoing conflict in West Asia.
We had extensive discussions on short, medium and long term measures, including ensuring continued availability of fertilisers for farmers, diversifying import… pic.twitter.com/a0SQoGf39e
— Narendra Modi (@narendramodi) March 22, 2026
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের পাওয়ার প্ল্যান্টগুলিতে (Power Plants) পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত (Stockpile) রাখা হবে, যাতে বিদ্যুৎ সরবরাহে কোনও বিঘ্ন না ঘটে। এছাড়াও কৃষকদের জন্য সারের (Fertilizer) জোগান নিশ্চিত করা এবং জীবনদায়ী ওষুধের (Medicine) উৎপাদন সচল রাখার নির্দেশ দিয়েছেন মোদি। যুদ্ধের কারণে এলপিজি (LPG) সরবরাহে যে টান পড়েছে, তা সামাল দিতে বিকল্প আমদানির (Import) পথ খোঁজার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধের আঁচ যেন কোনওভাবেই সাধারণ মানুষের ওপর না পড়ে। নাগরিকদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে স্বল্প ও দীর্ঘমেয়াদী (Short and Long-term) দুই ধরণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এক্স (X) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমরা পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব থেকে আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ (Committed)।” পেট্রোকেমিক্যাল ও কেমিক্যাল শিল্পের কাঁচামাল নিশ্চিত করার পাশাপাশি রপ্তানির (Export) জন্য নতুন বাজার খোঁজার বিষয়েও এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
