বামেদের প্রাক্তন ‘পোস্টার বয়’ এখন ঘাসফুলের স্বর! তৃণমূলের মুখপাত্র হলেন প্রতীক উর রহমান
Connect with us

ভাইরাল খবর

বামেদের প্রাক্তন ‘পোস্টার বয়’ এখন ঘাসফুলের স্বর! তৃণমূলের মুখপাত্র হলেন প্রতীক উর রহমান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতিতে (Politics) ফের এক নাটকীয় পট পরিবর্তন। মাস দেড়েক আগেও যিনি লাল ঝান্ডা হাতে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন, সেই প্রাক্তন বাম ছাত্রনেতা প্রতীক উর রহমানকেই (Pratik Ur Rahaman) এবার মুখপাত্র (Spokesperson) পদে নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। ২০০৮ সাল থেকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত প্রতীক ছিলেন সিপিএমের অন্যতম প্রতিভাবান তরুণ মুখ। দলের দুঃসময়েও তিনি ফ্রন্টলাইন (Frontline) থেকে শাসকদলের বিরুদ্ধে ঝাঁজালো আক্রমণ শানিয়েছেন। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে সিপিএমের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেন।

তৃণমূলে যোগ দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) তাঁকে প্রার্থী করা হবে। কিন্তু টিকিট না পেলেও দল তাঁর বাগ্মিতাকে কাজে লাগাতে চাইল অন্যভাবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে আসা প্রতীকের প্রধান কাজ হবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে দলের হয়ে জোরালো সওয়াল (Advocacy) করা।

ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অভিষেকের সঙ্গে ছবি দিয়ে তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্পের (Public welfare schemes) প্রশংসা শুরু করেছিলেন প্রতীক। এবার ব্যক্তিগত উদ্যোগের বাইরেও দলের অফিসিয়াল কণ্ঠ হিসেবে তাঁকে দেখা যাবে। রাজনৈতিক মহলের মতে, বামেদের রণকৌশল এবং দুর্বলতাগুলো প্রতীকের নখদর্পণে থাকায়, বিরোধীদের পালটা জবাব (Counter-attack) দিতে তাঁকে মুখপাত্র হিসেবে বেছে নেওয়া তৃণমূলের এক সুচিন্তিত কৌশল (Strategy)।

Advertisement
ads