মুখ্যমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতির দরবারে সাংসদরা; সময়ের অভাবে আবেদন ফেরাল দ্রৌপদী মুর্মুর দফতর
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতির দরবারে সাংসদরা; সময়ের অভাবে আবেদন ফেরাল দ্রৌপদী মুর্মুর দফতর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তার বিস্তারিত খতিয়ান (Record Card) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করতে চায় তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রথম দফায় আবেদন করেও মেলেনি রাষ্ট্রপতির সময় (Appointment)। যার ফলে আবারও রাইসিনা হিলসে (Raisina Hills) চিঠি পাঠাল বাংলার শাসকদলের প্রতিনিধিদল।

মূলত, গত সপ্তাহে তৃণমূলের ১২ থেকে ১৫ জন সাংসদ ও মন্ত্রীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়। রাজ্যে তফসিলি জাতি (SC), জনজাতি (ST) এবং ওবিসি (OBC) সম্প্রদায়ের জন্য সরকারের সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের মডেল তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। তবে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের অভাবের কারণে এই মুহূর্তে সাক্ষাৎ সম্ভব নয়।

রাজনৈতিক মহলের ধারণা, সম্প্রতি রাষ্ট্রপতির বঙ্গ সফরে তৈরি হওয়া বিতর্কই (Controversy) এই বিলম্বের কারণ। উত্তরবঙ্গের এক সভায় রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে সভার স্থান পরিবর্তন করতে হয়েছে এবং তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না। তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, “মমতা বোধহয় রাগ করেছেন।” এই মন্তব্য ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে ‘নজিরবিহীন অপমান’ বলে আক্রমণ করেছেন, অন্যদিকে তৃণমূলের অভিযোগ- বিজেপির পরামর্শেই রাষ্ট্রপতি এমন রাজনৈতিক মন্তব্য করেছেন।

Advertisement
ads

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে আগামী সপ্তাহে পুনরায় সময়ের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে। এমনকি প্রয়োজনে তৃতীয়বারও চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দল। আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের ‘দৃষ্টান্তমূলক’ কাজগুলি দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির নজরে আনাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য।

Continue Reading
Advertisement